,

সব পক্ষকে রাজনৈতিক সমাধান খোঁজার আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিয়মিত প্রেস-ব্রিফিংয়ে গতকাল বাংলাদেশ বিষয়ে জানতে চাওয়া হয় জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিকের কাছে। প্রশ্নকর্তা সাংবাদিক জানতে চেয়েছিলেন, গত শুক্রবার মহাসচিব বান কি মুন টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনির্দিষ্টভাবে কি বলেছিলেন। জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সব পক্ষকে রাজনৈতিকভাবে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব। এখানে জাতিসংঘে অনুষ্ঠিত ওই সংবাদ-সম্মেলনের বাংলাদেশ অংশটুকু তুলে ধরা হলো:

প্রশ্ন: আপনাকে ধন্যবাদ, স্টিফেন। গত শুক্রবার বাংলাদেশ বিষয়ে মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছিলেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচনসহ সব ধরনের কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেছেন মহাসচিব। কিন্তু, এই নির্বাচনের পর আমরা জাতিসংঘ ও পুরো পশ্চিমা বিশ্বের বিবৃতি ও উদ্বেগ প্রত্যক্ষ করেছি। মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছিলেন?

মুখপাত্র: এ ব্যাপারে আমাদের কাছে পড়ে শোনাবার মতো কোন তথ্য নেই। আমার মনে হয়, আপনি বলতে পারেন আমরা এখানে যেভাবে আমাদের মতামত প্রকাশ করে আসছি, সেভাবেই মহাসচিব তার মতামত ব্যক্ত করেছেন। তা হলো, বাংলাদেশে সব পক্ষকে রাজনৈতিকভাবে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো। ঠিক আছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ