বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ টেস্টে ভালো করাটা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে-মুশফিক

news-image

বাংলাদেশের মাটিতে পা রাখার পর প্রস্তুতিম্যাচসহ ৫টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। অথচ, এখনও তারা জয়হীন। সফরের সর্বশেষ ম্যাচে ঢাকার মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশের। আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচটিকে পাকিস্তান যতটা না সিরিয়াসলি নিয়েছে, তার চেয়েও যেন বেশি সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ ম্যাচটি মুশফিকের কাছে তাই এক প্রকার ‘ফাইনাল’ই।

পুরো সিরিজে পাকিস্তানকে হারিয়ে, জয় বঞ্চিত করে কিভাবে ঢাকা টেস্ট মুশফিকের কাছে ফাইনাল? জবাবে তিনি বললেন, ‘ওয়ানডে ও টি২০ সিরিজে তাদেরকে হারানো এবং খুলনায় এত ভালো পারফরম্যান্স করে ড্র করার পর শেষ টেস্টে ভালো করাটা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। মূলতঃ আগের ম্যাচগুলোতে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখতেই এই ম্যাচটিতেও আমাদের ভালো করতে হবে।’

বাংলাদেশ সফরে এসে এক রাশ হতাশাই সঙ্গী হয়েছে পাকিস্তানের। মুশফিক চান সেই হতাশাকে আরও দীর্ঘায়িত করতে। তিনি বলেন, ‘আমরা চাই না, শেষ ম্যাচে এসে পাকিস্তান জয় তুলে নিক। আমরা চাই তাদের ওপর যে হতাশা ভর করেছে সেটা আরও দীর্ঘায়িত হোক।’

ইনজুরির কারণে রুবেল ছিটকে গেছেন। অপর পেসার মোহাম্মদ শহিদও নতুন। এই বোলিং শক্তি দিয়ে কিভাবে পাকিস্তানকে চেপে ধরা সম্ভব? জবাবে মুশফিক বলেন, ‘আবুল হাসান রাজু এবং শাহাদাত হোসেন রাজিবরা এর আগেও টেস্ট খেলেছে। তারা মোটামুটি পরিক্ষিত। সুতরাং, এ ব্যাপারটি নিয়ে খুব একটা চিন্তা করছি না।’

খুলনা টেস্টের সময় হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক নিজে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। হালকা ইনজুরি আছে তামিমেরও। তবে, ঢাকা টেস্ট খেলার জন্য আমরা মটোমুটি ফিট। শতভাগ ফিট বলবো না। তবুও যেটুকু ফিট আছি, তাতে খেলতে কোন সমস্যা হবে না এবং আশা করি সর্বোচ্চটা দিয়ে আমরা খেলতে পারবো।’

খুলনা আর ঢাকার উইকেট সম্পর্কে মুশফিক বলেন, ‘খুলনার উইকেট সব সময়ই ব্যাটিং বান্ধব। ওখানে ব্যাটসম্যানরা রান তুলতে পারেন। সে তুলনায় ঢাকার উইকেট এতটা ব্যাটিং বান্ধব নয়। এখানে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা কম। ফলাফল আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে, এখান থেকে ভালো কিছু তুলে আনা।’

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা