,

নেপালে প্রত্যন্ত এলাকায় ত্রাণ দিচ্ছে বাংলাদেশের আর্মি

news-image

নেপালে বাংলাদেশের আর্মি ক্যাম্পের পাশেই মাঠে ফুটবল খেলছে নেপালের বেশকিছু কিশোর। দেখে ভালো লাগল। শুধু শোক আর নিস্তব্ধতা নয়। নেপালের মানুষের মাঝে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার এই চেষ্টাটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে বলে জানান বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম। উল্লেখ্য, গত শনিবার ত্রাণ দিতে বিজিএমইর সভাপতি নেপাল যান। বাংলাদেশ আর্মির মালবাহী বিমানে করে তিনি ও বিজিএমইর কয়েকজননেতা নেপালের ভক্তপুরে ত্রাণ বিতরণ করেন। কিশোরদের প্রসঙ্গে তিনি বলেন, এরা সবাই নেপালের ধনী পরিবারের সন্তান। কিন্তু ভূমিকম্পের ভয়ে ঘরে থাকে না। বাবা অথবা মা কেউ একজন ঘরে থাকলেও সন্তানদের বাইরে রাখেন।

আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আর্মির ত্রাণ তৎপরতার প্রশংসা করেছে নেপালের স্থানীয়রা ও সেনাবাহিনী। নেপালের একজন কর্নেল তাদের বলেন, শুধু বাংলাদেশ আর্মির লোকজনই প্রত্যন্ত এলাকায় কাজ করছে। অন্যান্য দেশ বেশি ত্রাণ নিয়ে এলেও তারা শহরেই ত্রাণ বিতরণ করছে। কিন্তু বাংলাদেশের আর্মি ত্রাণ তৎপরতায় নতুনত্বের সন্ধান দিয়েছে।

নেপালের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নেপালে খুব বেশিদিন ছিলাম না। তবে লোকজনের সঙ্গে কথা বলে বুঝেছি তাদের ওষুধের চেয়েও বেশি প্রয়োজন পানির। কারণ ওষুধ টাকা দিয়ে হলেও মিলছে কিন্তু পানি মিলছে না। ভক্তপুরে মৃত মানুষের গন্ধ পেয়েছি। অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট সবকিছু নেপালকে নতুন করে গড়তে হবে। চারদিকে নিস্তব্ধতা। আতঙ্ক মানুষের চোখেমুখে। নেপালে আমাদের সাহায্যের হাত আরো বাড়ানো দরকার। পরবর্তী সময়ে নেপাল বিনির্মাণে আমরাও যাতে অংশ নিতে পারি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ