বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি সফল ভালোবাসার সম্পর্ক চাইলে যে ২০টি ব্যাপার মানতেই হবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রেম-বিয়ে-ভালোবাসা ইত্যাদি শব্দগুলো শুনতে যতই হালকা মনে হোক না কেন, আসলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলোই। কেবল ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে থাকে না। একটি প্রেম বা দাম্পত্যের সম্পর্ক সফল করতে ভালোবাসার পাশাপাশি চাই অনেক চর্চা, সমঝোতা, ত্যাগ ইত্যাদি আরও অনেক কিছুই। মেনে নিতে শিখতে হয়, মানিয়ে চলতে জানতে হয়, পরস্পরকে গ্রহণ করতে হয় বিনা শর্তে। কী কী মেনে নেবেন? চলুন, আজ তবে জেনে নিই এমন ২০ টি বিষয় যা সফল সম্পর্ক চাইলে মেনে আপনাকে নিতেই হবে।

১) যা বদল করতে পারবেন না, সেগুলো মেনে নেয়ার চেষ্টা করুন। জীবনে সব আসলে বদলে ফেলা যায় না।

২) সঙ্গীকে আপনি মনের মত পুরোপুরি বানিয়ে নিতে পারবেন না, এটা মেনে নিন। তিনি মানুষ, পুতুল নন।

৩) এটাও মনে রাখুন যে পৃথিবীতে কোন মানুষই নিখুঁত নন।

৪) পৃথিবীতে সবাই আপনার মত হবেন না বা আপনার মত আচরণ করবেন না, এটাও মেনে নিন।

৫) সাথে মনে রাখুন যে সঙ্গী বা শ্বশুরবাড়ির কেউ আপনার মত নন বলেই তিনি খারাপ নন।

৬) ভালোবাসার মানুষের ত্রুটিগুলো মেনে নিন।

৭) ভালোবাসা যে রূপে পাচ্ছেন, সে রূপেই মেনে নিন। ভালোবাসায় পরিবর্তন হয় না।

৮) যত যাই হোক, আপনি তাঁদের ভালবাসেন আর এটাও মনে রাখুব সর্বদা।

৯) একেকজনের কাছে ভালোবাসা বস্তুটা একেক রকম, এই সত্যটা ভুলে গেলে কিন্তু চলবে না।

১০) মাঝে মাঝে খুব ভালোবাসার মানুষটিও খারাপ ব্যবহার করতেই পারেন। এটাকে সিরিয়াসলি নিয়ে ফেলার কিছু নেই।

১১) আপনার যেমন কষ্ট আর খারাপ লাগা আছে, ভালোবাসার মানুষটিরও আছে। আপনার আচরণে তিনিও কষ্ট পেতে পারেন।

১২)সম্পর্ক চিরকাল ভালো যায় না, মাঝে মাঝে একটু খারাপও যেতে পারে।

১৩) ভুলের ক্ষমা চাওয়া হলে সেটা খুশি মনে গ্রহন করুন।

১৪) মেনে নিন যে আপনার দুজন আলাদা মানুষ আর সেটাই আকর্ষণের কারণ।

১৫) সকলেরই একটা অতীত থাকে, এটা ভুললে চলবে না।

১৬) মনে রাখুন যে কেউ মন পড়তে পারে না, মনের কথা মুখে বলতেই হবে।

১৭) মেনে নিন যে মনের সব আশা পূরণ নাও হতে পারে।

১৮) মেনে নিন যে আপনারও ভুল হতে পারে।

১৯) মেনে নিন যে সম্পর্কে কষ্ট পেতেই হবে।

২০) জীবন রূপকথা নয়, গল্প-কবিতাও নয়। বরং জীবনটা যে কঠোর বাস্তবতা, এটা ভুললে চলবে না।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক