,

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ (স.)র কার্টুন প্রদর্শনের সময় পুলিশের গুলিতে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনফারেন্সে মুহাম্মদ (স.)র কল্পিত কার্টুন ছবি প্রদর্শনের সময় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন নিরাপত্তাকর্মী।

গারল্যান্ড সিটি সরকার ফেসবুকে দেওয়‍া এক বিবৃতিতে বলেছে, আহত নিরাপত্তাকর্মী আশঙ্কামুক্ত।

রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের গারল্যান্ডের কলওয়েল সেন্টারে এঘটনা ঘটে।

রোববারের এই ইভেন্টে ১০ লাখ ডলার মূল্যের মুহাম্মদ (স.)র কার্টুন ছবি প্রদর্শন করা হয়। এই কার্টুনগুলোতে অনেক মুসলমানদেরকে অবমাননা করা হয়েছে।

এসময় পুলিশ কার্টিসগুলো রেখে দেয় এবং কার্টুন প্রদর্শনীতে অংশগ্রহণকারীদেরকে এ স্থান ত্যাগ না করতে বলে।

এসম্মেলনে নেদারল্যান্ডের ইসলাম বিরোধী রাজনীতিবিদ গীর্ট ওয়েল্ডার উপস্থিত ছিলেন।

সম্মেলনে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহতের পর ওয়েল্ডার নিরাপদভাবেই সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে বলে তিনি তার টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন।

তবে কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন গারল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র জুই হার্ন।

আর এই ইভেন্টে এধরণের কোনো আক্রমণ হতে পারে এমন বিশ্বাসযোগ্য কোনো শঙ্কাও তাদের মধ্যে ছিল না বলে যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে একটি গাড়ি অতিক্রম করার সময় তিনি ২০টি গুলির শব্দ শুনেছেন।

এখানে মুহাম্মদ (স.)র এমন কিছু বিস্ময়কর কার্টুন ছিল যা ২০০৬ সালে জিল্যান্ডসপোস্টেন নামে ডেনিশ একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যা নিয়ে তখন ব্যাপক প্রতিবাদ হয়েছিল।

গত জানুয়ারিতে ফ্রান্সের চার্লো হাবদুর ম্যাগাজিনে মুহাম্মদ (স.)র যে কার্টুন ছাপা হয়েছিল তাও এখানে ছিল। এ কার্টুন নিয়ে সারা বিশ্বে ব্যাপক প্রতিবাদ হয়েছে। এঘটনায় ১২ জন নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে