,

আকলিমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

news-image

আকলিমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকাবাসি। রোববার সকালে শহরের সিও অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিও অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দ্রুত আকলিমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জেলা শহরের মেড্ডা এলাকার মৃত মাজু মিয়ার মেয়ে ও সরাইল উপজেলার উচালিয়া পাড়ার তৈয়ব উদ্দিন মুন্সির পুত্র বধূ আকলিমা আক্তারকে (৩০) তার শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে হত্যা করে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন নিহতের বড় ভাই আক্তার মিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে