,

ভারতে গরুর জন্যে প্রবেশপত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কর্তৃপক্ষ একটি গরুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রবেশপত্র দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে সামাজিক মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এনিয়ে তুমুল হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। এমনকি গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠও। বিরোধী রাজনৈতিক জোটও এর ব্যাখ্যা দাবি করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এই ঘটনাটি ঘটেছে।



প্রবেশপত্রে লেখা আছে নাম ‘কাছির গাউ’ স্থানীয় ভাষায় যার অর্থ বাদামী রঙের গরু।



শুধু তাই নয়, ওই প্রবেশপত্রে একটি গরুর ছবিও দেওয়া আছে।







পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার জন্যে গরুটিকে এই প্রবেশপত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।



কর্তৃপক্ষ বলছে, কেউ একজন ভুল তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এজন্যে তারা ‘প্রাঙ্কস্টারদের’ (যারা মিথ্যা তথ্য দিয়ে মজা করেন) দায়ী করছেন। বলা হচ্ছে, পুরো প্রক্রিয়াটি কম্পিউটারে হয়, যে কারণে মানুষ ও গরুর চেহারা আলাদা করা সম্ভব হয়নি। কর্মকর্তারা এই ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে