,

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর- ছায়েদুল হক

news-image

নাসিরনগর প্রতিনিধি : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের সম্মান করতে হবে।  জননেত্রী শেখ হাসিনার সরকার বিনামূল্যে ছাত্রছাত্রিদের বই দিয়েছে আর খালেদা বিবির সরকার তা পারেনি।  আজ রবিবার  নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন তলা নতুন ভবনের উদ্বোধন ও উপজেলার ২১১ জন অবসরপ্রাপÍ প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন বর্তমান সরকারের আমলে মানুষের ৫টি মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে । উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুল হামিদ খানের সভাপতিত্বে¡ সাংগঠনিক সম্পাদক এবিএম সালেমের  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  সহকারী কমিশনার ভুমি সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া ,ওসি আবদুল কাদের,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান,চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া,গুনিাউক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সামদানী, প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ।  স¦াগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মোঃ কামরুল হুদা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব প্রমূখ

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে