বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষেরা জানেন না যে ৮ টি কাজ মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : কারো চোখে আকর্ষণীয় হয়ে উঠার জন্য কি করতে হয়? অনেক বেশি সাজগোজ বা ফিটফাট হয়ে থাকা নাকি খুব ভালো আচার আচরণ? হ্যাঁ, অবশ্যই ভালো আচার আচরণ মানুষের মনে অনেক প্রভাব ফেলে কিন্তু তারপরও এতো বড় বড় কথা নয় ছোট্ট কিছু কাজই একজন মানুষকে আকর্ষণীয় করে তোলার জন্য যথেষ্ট। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। কারণ ছেলেরা অনেকেই মনে করেন মেয়েদের মন পাওয়ার জন্য এবং মেয়েদের চোখে আকর্ষণীয় হয়ে উঠার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। আসলে কিন্তু বিষয়টি তেমন নয়। বরং ছেলেদের ছোট্ট কিছু কাজই মেয়েদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয় উঠে।

১) মেয়েদের কাছে সেই সকল পুরুষ অনেক বেশি আকর্ষণীয় যারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন। মেয়েরা এতে অনেক বেশি ভরসা এবং আত্মবিশ্বাস খুঁজে পান। অনেকের কাছে এই বিষয়টিই অনেক বেশি রোম্যান্টিক।

২) ছোটো ছোটো ভদ্রতামূলক কাজ, যেমন কোথাও গেলে দরজা খুলে ধরা বা রেস্টুরেন্টে গেলে চেয়ার টেনে বসতে দেয়া, রাস্তা পার করে দেয়ার সময় হাত ধরা এই সকল ছোট্ট কাজগুলো মেয়েদের অনেক বেশি আকর্ষণ করে।

৩) খুব অদ্ভুত শোনালেও সত্যি যে মেয়েরা হাফ হাতা বা ফুল হাতা শার্ট পড়া ছেলেদের চাইতে ফুলহাতা শার্টের হাতা ফোল্ড করে কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা ছেলেদের প্রতি অনেক বেশিই আকর্ষণ বোধ করেন।

৪) সব সময় প্রেমিকা বা স্ত্রীর খোঁজ খবর নেয়া পুরুষকে নারীদের অনেক বেশি পছন্দ করতে দেখা যায়। এবং যিনি সব সন্দেহ বাদ দিয়ে প্রথমে স্ত্রী বা প্রেমিকার নিরাপত্তার বিষয়টি মাথায় এনে কাজ করেন তারা নারীদের কাছে অনেক আকর্ষণীয়।

৫) যেসব পুরুষেরা শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন এবং শিশুরাও তাদের অনেক পছন্দ করেন তারা নারীদের চোখে অনেক বেশি আকর্ষণীয়।

৬) বিষয়টি ছেলেদের পছন্দ না হলেও এটি সত্যি যে, নারীরা সেই সকল পুরুষদের অনেক বেশি পছন্দ করেন যখন নারীটি কোনো কারণে রেগে গেলে বা অভিমান করলে যারা ক্ষেপে যান না। বরং নারীর মুড ঠিক করার জন্য কাজ করেন।

৭) পোশাক আশাক এবং নিজের লুকের দিকে ভালো নজর এমন পুরুষই নারীর অনেক পছন্দের। পাগলাটে ধরণের মানুষের সাথে সময় কাটানো ভালো লাগলেও জীবন কাটানো পছন্দ নয় নারীদের।

৮) খুব অস্থিরতার সময় মধুর একটু নির্ভরতার হাসি দিতে পারা পুরুষটি নারীদের কাছে সব সময়েই অনেক বেশি আকর্ষণীয়। যার হাসি দেখলে কিছুক্ষণের জন্যও অস্থিরতা ভুলে থাকা যায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা