,

তিন ফরম্যাটেই সেরা তামিম

news-image

ক্রীড়া ডেস্ক :  কিন্তু এই একটি টেস্ট বাংলাদেশের ক্রিকেটকে দিয়ে গেছে অনেক কিছু। কোচ হাথুরুসিংহে তো বলেই দিলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য টার্নিং পয়েন্ট।’

তামিম আর ইমরুল মিলে বিশ্বরেকর্ড গড়া জুটি উপহার দিলেন। দিলেন ব্যাক্তিগত রানের রেকর্ড। বাংলাদেশের হয়ে সেরা জুটিছাড়াও দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসও উপহার দিলেন তারা দু’জন।

তবে ইমরুলের চেয়েও অনেক অনেক ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিলেন তামিম ইকবাল। সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নিজেকে ছাড়িয়ে যাওয়াই নয় শুধু, দেশের হয়েও রেকর্ড গড়ে ফেললেন তামিম। মুশফিকুর রহিমের সর্বোচ্চ ২০০ রানের স্কোরকে পেছনে ফেলে তামিম ২০৬ রান করে উঠে গেলেন নতুন উচ্চতায়। টেস্ট ক্রিকেটে তিনিই এখন এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক।

তামিম ইকবাল শুধু টেস্টেই নয়, ওয়ানডে এবং টি২০ ক্রিকেটেও বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম একমাত্র ব্যাটসম্যান, যার দেড়শ’র ওপর রান রয়েছে। ২০০৯ সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। তার পর অপরাজিত ১৩৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।

টি২০ ক্রিকেটে এখনও কোন বাংলাদেশী ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি। তবে ৬১ বলে সর্বোচ্চ ৮৮ রান করেছেন তামিম ইকবাল। তাও ছিলেন অপরাজিত। টি২০তেও তামিমের পরের নামটি সাকিবের। ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ মোট রানের হিসেবেও সবার ওপরে রয়েছেন তামিম। ১৪৪ ম্যাচে তার সংগ্রহ ৪৪৩৭ রান। তার পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তার রান ৪২১১। টেস্টে অবশ্য এখনও শীর্ষে রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার সংগ্রহ ৩ হাজার ২৬ রান। ২ হাজার ৯৭৪ রান নিয়ে তার পরেই রয়েছেন তামিম। টি২০তে সর্বোচ্চ রানের মালিক অবশ্য সাকিব আল হাসান। ৩৬ ম্যাচে তার সংগ্রহ ৮০৯। ৩৭ ম্যাচে ৭১৬ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে