,

বরুণকে জনসনের ধন্যবাদ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত মার্কিন অভিনেতা ও কুস্তিগির ডোয়েন জনসনের বিশাল ভক্ত বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান। তাঁকে অন্ধের মতো অনুসরণ করেন বলেও জানিয়েছিলেন বরুণ। এবার পছন্দের তারকার কাছ থেকে ধন্যবাদ পেয়ে যার পর নাই উচ্ছ্বসিত এই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা। গতকাল ২ মে ছিল ডোয়েন জনসনের ৪৩ তম জন্মদিন। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি টুইটার বার্তা পাঠান বরুণ। জবাবে বরুণকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান ডোয়েন জনসন।

কুস্তির ময়দানে দ্য রক নামে সুপরিচিত ডোয়েন জনসন। সাড়ে ছয় ফুট উচ্চতার বিশালদেহী ও পেশিবহুল এ তারকার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বরুণ এক টুইটার বার্তায় লেখেন, ‘শুভ জন্মদিন বিগ ম্যান।’ জবাবে আরেকটি টুইটার বার্তায় বরুণকে উদ্দেশ করে ডোয়েন জনসন লেখেন, ‘তোমাকে ধন্যবাদ বন্ধু।’ তিনি আরও লেখেন, ‘আমাকে জন্মদিনের অনেক অনেক ভালোবাসা জানানোর জন্য ভারতকে ধন্যবাদ।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

ডোয়েন জনসন ও বরুণ ধাওয়ানের মধ্যে জন্মদিনের শুভেচ্ছা আদান-প্রদানের ঘটনা এবারই প্রথম না। এর আগে বরুণের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোয়েন জনসন। তখন এত বড়মাপের একজন তারকার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন তরুণ অভিনেতা বরুণ।

বরুণ ধাওয়ান অভিনীত সর্বশেষ ছবি ‘বদলাপুর’ মুক্তি পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। তাঁর পরবর্তী ছবি ‘এবিসিডি ২’ মুক্তি পাবে চলতি বছরের ১৯ জুন।



 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ