,

‘বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বেড়েছে ১০৬ ভাগ’

news-image

ডেস্ক রির্পোট : বাংলাদেশে ২০১৪ সালে সাংবাদিক নির্যাতনের ঘটনা ১০৬ভাগ বেড়েছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্টিকেল-১৯। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর ২১৩জন সাংবাদিক ও ৮জন ব্লগার নানাভাবে হামলার শিকার হয়েছেন। এরমধ্যে ৪জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ৬২জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ৪০জন। ৮জন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টসহ ১৭জন গ্রেপ্তার হয়েছেন। সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতাসহ ১৭জন মিডিয়া ব্যক্তিত্ব আদালত অবমাননার অভিযোগের শিকার হয়েছেন। সেখানে আরও বলা হয় নারী সাংবাদিকরা এখনও লিঙ্গগত বৈষম্য ও হয়রানির শিকার। সংবাদ সম্মেলনে আর্টিকেল-১৯ এর দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা