,

নেপালে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

news-image

নেপালের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। নতুন জীবিত কাউকে পাবার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনরা আশা ছাড়তে রাজী নন। গতকাল ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্পের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন। পুলিশ কর্মকর্তা বাবু কানজি গিরি রবিবার জানিয়েছেন, মৃতের সংখ্যা ৭০৪০-এ পৌঁছেছে। এছাড়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১২৩ জনে। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধকল বলেন, জীবিত কাউকে খুঁজে পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, আমরা উদ্ধার ও ত্রাণ সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এখন আমি মনে করি না যে, আর কাউকে জীবিত পাওয়া যেতে পারে। ২০ টিরও বেশি দেশের বেশ কয়েকটি উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও তাপ-সন্ধানী যন্ত্র দিয়ে জীবিতদের শনাক্তে কাজ করছে। বৃহ¯পতিবার রাতের পর কোনো দলই কাউকে জীবিত পায়নি। এদিকে শনিবার বিকেলের দিকে নিহতদের জন্য রাজধানী কাঠমান্ডুর মাইটিঘর মান্ডালা পার্কে প্রার্থণা ও মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেয় বহু মানুষ। এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যন্ত শহর ও গ্রামগুলোর ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। জীবিত কাউকে ২ দিনেও খুঁজে না পাওয়ায়, এখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর দিকেই মনোযোগ দিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ