বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইশো কোটি টাকার লড়াই

news-image

৩০০ মিলিয়ন ডলার বা আড়াইশো কোটি টাকার লড়াই। যাকে বলা হচ্ছে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’। এই বক্সিং লড়াইয়ে লড়বেন ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও’র। আমেরিকার লাস ভেগাসে এই বক্সিং যুদ্ধ শুরু হচ্ছে শনিবার।

বক্সিংখেলা। বিশ্বব্যাপী শক্তি, সামর্থ্য ও প্রবল পরাক্রমশালী একটা খেলা। যেখানে শুধু কৌশল ও দক্ষতা নয়, প্রতিপক্ষের দুর্বলতাও জয়ের বন্দরে পৌঁছায় একজন বক্সারকে। তবে, এসবের থেকেও বিশ্ব বক্সিং খেলা মানেই টাকার ঝনঝনানি। একটি খেলায় কোটি কোটি ডলারের বাজির সঙ্গে থাকে মোটা অঙ্কের প্রাইজমানি।

১৯৭১ সালে মোহাম্মদ আলী ও জো ফ্রেজিয়ার বক্সিংকে বলা হয় শতাব্দীসেরা লড়াই। আবার অনেকে ১৯৭৪ সালে দ্য র‌্যাম্বল ইন দ্য জঙ্গল আলী ও ফোরম্যানের লড়াইকেও সেরা লড়াই বলে থাকেন। এবার তেমনি এক বক্সিং লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। শতাব্দীর সেরা কি না- তা নিয়ে বিতর্ক থাকলেও টাকার অঙ্কে এটি যে সেরার সেরা লড়াই তা বলার অপেক্ষা রাখে না।

আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠেয় ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও’র লড়াই যে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের যুদ্ধ। বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো কোটি টাকার লড়াই।

টিকিট সত্ত্ব,স্পন্সর, সম্প্রচার সত্ত্ব থেকে আসবে এই টাকা। এ লড়াইয়ের টিকিটের সর্বনিম্ন দাম দেড় হাজার ডলার। আর সর্বোচ্চ দাম ১০ হাজার ডলার। ১৬ হাজার টিকিটের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

কেন এই বক্সিং নিয়ে এত আগ্রহ। হবেই না বা কেন। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে ধনী খেলোয়াড় ফ্লয়েড মেওয়েদার যে লড়বেন এই বক্সিং যুদ্ধে। যাতে তার প্রতিদ্বন্দ্বী ম্যানি প্যাকিয়াও বিশ্বের ৭ নম্বর ধনী ক্রীড়াবিদ। এতে চ্যাম্পিয়ন হতে পারলে আমেরিকার ফ্লয়েড মেওয়েদার পাবেন ১৮ কোটি ডলার। আর ম্যানি প্যাকিয়াও পাবেন ১২ কোটি ডলার।

মার্কিন ফ্লয়েড মেওয়েদার পেশাদার ক্যারিয়ারের ৫টি আলাদা ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন। আর আটটি আলাদা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র বক্সার ফিলিপাইনারের ম্যানি প্যাকিয়াও।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মেওয়েদার ক্যারিয়ারে জিতেছেন ৪৭টি শিরোপা। এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার প্যাকিয়াও জিতেছেন ৫৭ টি শিরোপা। তাই ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র এই লড়াইয়ে কে জিতবেন শিরোপা? তা নিয়ে বিশ্বের উন্নত দেশগুলোতে এরই মধ্যে কোটি কোটি ডলারের বাজি শুরু হয়ে গেছে।-সংবাদসংস্থা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা