বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে-ছায়েদুল হক

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন আওয়ামীলীগ সরকারের আমলেই প্রত্যেক গ্রামাঞ্চলের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। মন্ত্রী বলেন নাশকতা আর নৈরাজ্য সৃষ্টি করে নিরীহ মানুষ পুড়িয়ে জনগনের সম্পদ নষ্ট করে জ্বালাও পোড়াও করে জনগনের মধ্যে আতংক সৃষ্টি করা যায় কিন্তু ক্ষমতায় যাওয়া যায় না। এ দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে। তাই সহিংসতার পথ পরিহার করে আগামী ২০১৯ সালের নির্বাচনের  প্রত্তÍুতি নেয়ার জন্য তিনি বিএনপি’কে আহবান জানান। আজ শনিবার বিকালে নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে পল্লী বিদ্যুাতায়নের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।

Nasirnagar Picture (A_L)-2বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে    কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লতিফ হোসেনের সভাপতিত্বে¡  সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভুইয়ার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন  পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ , উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা  চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ জুয়েল, পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াছ আলী,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,সাবেক ছাত্রলীগ সভাপতি    আসাদুজ্জামান চৌধুরী,বসির-আল-হেলাল,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,উপজেরা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন, সাবেক কুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মোল্লা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর)  সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৩৭ লাখ   টাকা ব্যয়ে ৯.১৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৭০২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।

                 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক