,

ভারতীয় টিভি চ্যানেলে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার কলকাতার টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় উপস্থিতি ঘটাচ্ছেন নিজের অভিনীত একটি ছবি নিয়ে। তাও সেটি তরতাজা নতুন একটি ছবি। আগামী ১৭ই  মে বাংলাদেশ সময় রাত ৯টায় জি বাংলা সিনেমায় জয়া আহসান অভিনীত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ নামে কলকাতার একটি বাংলা ছবি মুক্তি দেয়া হবে। শুক্রবার চ্যানেলটির  ফেসবুক পেইজে ছবিটির ট্রেলার প্রকাশ করে এ ঘোষণা দেয়া হয়। ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। তিনি এর আগে কলকাতায় ‘ফড়িং’ নামের একটি ছবি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন। এবারও তার কাজ প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে। রহস্যময় গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে কলকাতার দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ পুরোপুরি রহস্যময় একটি গল্প। এর  শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যেই ঘেরা । উল্লেথ্য, কলকাতার ছবিতে  জয়ার যাত্রা শুরু হয় অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবির মাধ্যমে। এছাড়া সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘কণ্ঠ’ নামে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ