,

সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন দুলাল

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সম্রাট ফার্নিশার্সের সত্বাধিকারী ফয়সাল আহমেদ মৃধা দুলাল। গত শুক্রবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে দুলালকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ। এ ছাড়া বক্তব্য রাখেন- সহ-সভাপতি মোঃ এম এ মুসা, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দফতর সম্পাদক আবদুল করিম, কার্যনির্বাহী সদস্য জুলকার নাঈন ও মোহাম্মদ মাসুদ। আজীবন সদস্য পদ অনুমোদন হওয়ার পর দুলাল বলেন, রাষ্টের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সরাইল প্রেস ক্লাবে রয়েছে উচ্চ শিক্ষিত সৎ নিষ্ঠাবান ও সাহসী কলম সৈনিকের সমারোহ। তাই আমি এই সংগঠনের আজীবন সদস্য হতে পেরে গর্বিত। এই পরিবারের সকলের কাছে আমি কৃতজ্ঞ। প্রধান অতিথি বলেন, সরাইল প্রেস ক্লাবে রয়েছে একঝাক মেধাবী বিচক্ষণ ও দক্ষ সাংবাদিক। নতুন আজীবন সদস্যকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, আমি যত দূরেই থাকি না কেন এই সংগঠনের প্রত্যেকটি সদস্যের সহযোগীতা মনে রাখব আজীবন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক বদর উদ্দিন বদু।
 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর