,

আশুগঞ্জ সার কারখানা উৎপাদন শুরু

news-image

বজ্রপাতের কারণে টানা ২৫ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে সাতটা থেকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়।

কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, কারখানার নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিটটিতে স্বাভাবিকভাবে  ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। গত ৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় বজ্রপাতের কারণে কারখানার সাব-স্টেশনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার সব প্ল্যান্ট (অ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্ল্যান্ট) একযোগে বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। এনিয়ে গত দেড় মাসে কারখানাটি বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অন্তত ছয় বার উৎপাদন বন্ধ হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা