,

উদ্ধারকাজে তেলাপোকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পোকার শরীরে ইলেক্ট্রনিক যন্ত্র যুক্ত করে একে নিয়ন্ত্রণের একটি ধারা শুরু করেছে গবেষকরা। গুবরে পোকার পর এবার এই ধারায় যুক্ত হলো তেলাপোকার নাম। তেলাপোকার শরীরে যন্ত্র বসিয়ে একে উদ্ধারকারী রোবটের মতো ব্যবহারের জন্য গবেষণা চালাচ্ছেন গবেষকরা।
তবে তেলাপোকাকে যন্ত্রে পরিণত করা না বলে একে সাইবর্গে রূপান্তর বলা উচিত। বিজ্ঞান কল্পকাহিনী অনুযায়ী অর্ধেক প্রাণী আর অর্ধেক যন্ত্রকে বলা হয় সাইবর্গ। এক্ষেত্রেও জীবন্ত তেলাপোকার পিঠে বৈদ্যুতিক যন্ত্রপাতি বসানো হয়েছে।
কোন দূর্ঘটনা কবলিত স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কোন ব্যক্তির সন্ধান কিংবা উদ্ধারে একটি বড় বাঁধা হয়ে দাঁড়ায় সব স্থানে পৌঁছাতে না পারা। তবে এক্ষেত্রে ছোট আকৃতির রোবট ব্যবহার করা যায়। এমন ব্যবহারের লক্ষ্যেই সাইবর্গ তেলাপোকা নিয়ে গবেষণা চলছে।
২০১২ সালে তেলাপোকাকে সাইবর্গে রূপান্তরের গবেষণা শুরু করেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। মাদাগাস্কারে সহজলভ্য এক ধরনের তেলাপোকাকে গবেষণার জন্য বেছে নেওয়া হয়। গবেষকরা তেলাপোকার পিঠে বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করেন। আর এর মাথায় থাকা দুটি শুঁড়ের (অ্যানটেনা) সঙ্গে বৈদ্যুতিক যন্ত্র যুক্ত করা হয়। এসব যন্ত্রের মাধ্যমে তেলাপোকাকে একটি উদ্ধারকারী সাইবর্গে রূপান্তর করা হয়। বর্তমানে এমন তেলাপোকা ব্যবহার করে ধ্বংসাবশেষের মধ্য থেকে মানুষ শনাক্তের লক্ষ্যে কাজ করছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ