,

মাদার তেরেসা পদকের জন্য মনোনীত কসবা উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন সুলতানা

news-image

কসবা প্রতিনিধি : কসবা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  ও প্যানেল চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা মাদার তেরেসা পদক ২০১৫ এর জন্য মনোনীত হয়েছেন। সার্কভুক্ত ৭টি দেশের আয়োজক সংগঠন-অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব সার্ক এর সভাপতি লায়ন সালাম মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ মনোনয়নের কথা জানানো হয়। আগামী ১২ মে ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শাহীন সুলতানাকে মাদার তেরেসা পদকে ভূষিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। অনুষ্ঠান উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়।
শাহীন সুলতানা মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “সফল উপজেলা ভাইস-চেয়ারম্যান” হিসেবে তাকে মাদার তেরেসা পদক-২০১৫ ও সনদপত্র প্রদান করা হবে।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা