,

এবার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের তালা

news-image

নিজ দলের নেতাদের ওপর ক্ষিপ্ত হুসেইন মুহম্মদ এরশাদ এবার ‍তালা দিলেন তারই দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন তিনি।
 
জাতীয় পার্টির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পার্টির রাজধানীর পাইওনিয়ার রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের নির্দেশে তালা লাগানো হয়। বুধবার (বিকেল ৪টা) সেখানে তালা ঝুলতে দেখা গেছে।
 
এ সময়  অনেকে অফিসে গেলেও তালা দেখে ফিরে গেছেন। কেউ কেউ নিরাপত্তা কর্মীকে তালা খোলার জন্য নির্দেশ দিলেও তালা খোলা হয়নি। নিরাপত্তা কর্মী তাদের জানিয়েছে, আমাকে তালা খুলতে নিষেধ করা হয়েছে।
 
জাতীয় ছাত্র সমাজের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানান, সিটি করপোরেশন ভোটের দু’দিন আগে (২৬ এপ্রিল) বিকেলে এরশাদ এসেছিলেন কেন্দ্রীয় কার্যালয়ে। সে সময় চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।
 
সেদিনে অফিসে প্রবেশ করার সময় এরশাদ বলেন, কেউ পার্টির চাঁদা দেয় না। আনিস (প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ), এমএ হান্নান (প্রেসিডিয়াম সদস্য), তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য) ছাড়া কেউ সহযোগিতা করে না। অনেকে কর্মসূচিতেও আসে না।
 
এ সময় এরশাদ বলতে থাকেন- এই কার্যালয়ে দালালদের ঠাঁই হবে না। এখানে যেন কোন দালাল প্রবেশ না করে।
 
এছাড়া সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রচারণায় নেতাদের অংশ না নেওয়ায় কারণেও ক্ষোভ প্রকাশ করেছিলেন এরশাদ। এর ৩৬ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়ে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা