,

সরাইলে ওপেন হাউজ ডে “পুলিশ আইনের উর্ধ্বে নয়”- পুলিশ সুপার

news-image

সরাইল প্রতিনিধিঃ স্বাধীনতার ৪৪ বছর পর ও শতভাগ সুফল অর্জিত হয়নি। দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। এ দেশে গরীব অসহায় মানুষদের বিচার পাওয়া অনেকটা কঠিন। অপরাধীরা সবসময় ভীরু ও সংখ্যা লঘু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আমাদের জবাবদিহীতা গনতান্ত্রিক চেতনার নমুনা। পুলিশ সংখ্যায় কম তাই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যেতে হবে। পুলিশ আইনের উর্ধ্বে নয়। অপরাধ প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের মেধাবীরাই দেশের আগামী দিনের সম্পদ। তাদেরকে সঠিক ভাবে গড়ে তুলার দায়িত্ব সমাজের সকলের। বুধবার সরাইল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথা গুলো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। ওই অনুষ্ঠানে পুলিশ সুপার ২০১৪ খ্রীষ্টাব্দে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২৯ জন এবং মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করেন। এ ছাড়া বক্তব্য রাখেন- সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদও সার্কেল) শাহরিয়ার আল মামুন, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কমিউনিটি পুলিশের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান, চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ, রফিকুল ইসলাম খোকন, আবদুল জব্বার, আবু মুছা উসমানী মাসুক, মিজানুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, সুকের পরিচালক মোমিন হোসেন, আ’লীগ নেতা সৈয়দ আলী আবদাল, ইকবাল হোসেন, আবু তালেব, যুবলীগ নেতা শাহ মোঃ কাইয়ুম, শিক্ষক মোঃ আইয়ুব খান, রানু বেগম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল হক। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা