,

ফিল্ডিংয়ে নেমেছেন মুশফিক-তামিম-সাকিবরা : ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩২ রান

news-image

৩৩২ রানে অলআউট হওয়ার পর ফিল্ডিংয়ে নেমেছে মুশফিক বাহিনী। পাকিস্তানের হয়ে ব্যাটিং সূচনা করতে ক্রিজে আসেন মোহাম্মদ হাফিজ এবং অভিষিক্ত সামি আসলাম।

এর আগে দ্বিতীয় সেশনের পর মাত্র তিন ওভার খেলে স্বাগতিকরা অলআউট হয়ে যায়। সবক’টি উইকেট হারানোর আগে ১২০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।

প্রথম দিন ১৯ রানে অপরাজিত থাকা সাকিব দ্বিতীয় দিন শুরুতেই সাজঘরে ফেরেন। প্রথম দিনের রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে ব্যক্তিগত ২৫ রান করে জুলফিকার বাবরের বলে লেগ স্লিপে দাঁড়ানো আসাদ শফিকের তালুবন্দি হন সাকিব।

সাকিবের বিদায়ে ক্রিজে আসেন অভিষিক্ত সৌম্য সরকার। এ দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে আরও ৬২ রান যোগ করেন। দলীয় ৩০৫ রানের মাথায় মুশফিককে একা রেখে বিদায় নেন সৌম্য। ব্যক্তিগত ৩৩ রানে (৫৫ বল) মোহাম্মদ হাফিজের বলে আসাদ শফিকের দারুণ এক ক্যাচে বিদায় নেন টেস্টে অভিষিক্ত সৌম্য। আর ব্যক্তিগত ৩২ রান (৭১ বলে) করে ইয়াসির শাহর বলে মিসবাহর তালুবন্দি হন মুশফিক।

মুশফিক-সৌম্য বিদায় নিলে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন-আপ। এরপর ইয়াসির শাহর তৃতীয় শিকারে বোল্ড হয়ে বিদায় নেন তাইজুল ইসলাম (১ রান)। মধ্যহ্ন বিরতির আগে পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান।

বিরতির পর প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ৮৯ রান তোলা টাইগারদের দ্বিতীয় সেশনের শুরুতেই আবারো উইকেটের পতন ঘটে। সাজঘরে ফেরত যান আরেক অভিষিক্ত মোহাম্মদ শহিদ। ওয়াহাব রিয়াজের বলে মিসবাহর তালুবন্দি হওয়ার আগে শহিদ করেন ১৫ বলে ১০ রান। এরপর রুবেল হোসেন ২ রান করে বিদায় নেন। শুভাগত হোম ১২ রান করে অপরাজিত থাকেন।

সফরকারী পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ এবং ইয়াসির শাহ। আর দুটি করে উইকেট পান মোহাম্মদ হাফিজ এবং জুলফিকার বাবর।

শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। প্রথম দিন চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৬ রান।

টেস্টে ইনিংস সর্বোচ্চ ১৫১ রান করা তামিম পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন বিদায় নেওয়ার আগে করেন ২৫ রান। তার ৭৪ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। দ্বিতীয় সেশনের শুরু থেকেই ভালো খেলতে থাকা ওপেনার ইমরুল কায়েস ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়ে ৫১ রান করে বিদায় নেন। মোহাম্মদ হাফিজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল।

তামিম-ইমরুল ফিরে গেলে ব্যাটিং ক্রিজের দায়িত্ব নেন বিশ্বকাপের চমক মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্টের ‘বিস্ময়বালক’ মমিনুল হক। এ দু’জন মিলে স্কোরবোর্ডে আরও ৯৫ রান যোগ করেন।

তবে, ইনিংসের ৭৪তম ওভারে এসে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দেন রিয়াদ। ওয়াহাব রিয়াজের বলে আউট হওয়ার আগে রিয়াদ করেন ১২৩ বলে ৬টি চারে ৪৯ রান।

দলীয় ১৮৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিলে ব্যাটিং ক্রিজে আসেন সাকিব আল হাসান। মমিনুল আর সাকিব মিলে স্কোরবোর্ডে আরও ৪৯ রান যোগ করেন।

এর আগে টেস্ট ক্যারিয়ারের ১২ ম্যাচে ৪টি শতক আর ৭টি অর্ধশতক হাঁকানো মমিনুল পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম অর্ধশতকের দেখা পান। তবে, ইনিংস শেষের এক বল আগে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন মমিনুল হক।

৮০ রান করে জুলফিকার বাবরের বলে এলবির ফাঁদে পড়েন মমিনুল। বাংলাদেশের ‘ব্রাডম্যান’ খ্যাত মমিনুল আউট হওয়ার আগে ১৬২ বলের সাজানো ইনিংসে ৮টি চার হাঁকান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ