,

নেপালে নিহতের সংখ্যা ১০,০০০ হতে পারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০,০০০ এ পৌঁছাতে  পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।কৈরালা উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

শেষ পর্যন্ত নিহতের সংখ্যা যদি দশ হাজারে পৌঁছায় তবে তা হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডি। এর আগে ১৯৩৪ সালে নেপালে এক ভূমিকম্পে ৮,৫০০ লোক নিহত হয়।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে নেপালে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখন পর্যন্ত ৪,৩৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮,০৬৩ জন।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, মধ্যরাতের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫৯টি পরাঘাত বা আফটারশক আঘাত হেনেছে। সর্বশেষ আফটারশকটি হয়েছে মঙ্গলবার ভোরে। লাখ লাখ মানুষ আরো একটি রাত খোলা আকাশের নীচে কাটিয়েছে। দেশটিতে ব্যাপক ভিত্তিক আন্তর্জাতিক উদ্ধার অভিযান চলছে। সরকার বলছে, সেখানে চিকিৎসক, কম্বল, বিদ্যুৎ, গাড়িচালক সবকিছুর অভাব দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।

বর্ষা মৌসুম চলে আসার আগেই ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন একটি দাতব্য সংস্থার মুখপাত্র। নেপালের সেনা ও পুলিশ বাহিনীর প্রায় পুরোটাই উদ্ধার তৎপরতায় নিয়োগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা