,

পাঁচ বছর পর…

news-image

বিনোদন প্রতিবেদক : পাঁচ বছর পর আবারো জুটিবদ্ধ হয়ে একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও নোভা। নাটকের নাম মেমোরিজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। স্মৃতিভ্রষ্ট এক মেয়ের গল্প নিয়েই মূলত মেমোরিজ-এর কাহিনী আবর্তিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোভা বলেন, ‘আগের চেয়ে অভিনয়ে এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। তবে আমি চেষ্টা করছি ভালো গল্পের নাটকে কাজ করতে। মেমোরিজ নাটকের গল্প খুব ভালো লেগেছে বিধায় রায়হানের বিশেষ অনুরোধে নাটকটিতে কাজ করেছি। তা ছাড়া বহুদিন পর অপূর্বর সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ পরিচালক রায়হান খান জানান, মে মাসে নাটকটি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচার হবে। ‘একটু সিরিয়াস গল্পের নাটক মেমোরিজ। ভালো লেগেছে কাজটি, তাছাড়া নোভার সাথেও পাঁচ বছর পর কাজ করেছি, খুব এনজয় করেছি কাজটি। রায়হান খান সব সময়ই খুব গুছিয়ে কাজ করেন। আমার বিশ্বাস মেমোরিজ দর্শককে অন্য রকমভাবে নাড়া দেবে।’ অপূর্ব ও নোভা প্রথম একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন নীল খামের পাপড়ি নাটকে। তবে তারও আগে ইমদাদুল হক মিলনের রচনায় সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ধারাবাহিক নাটকখুঁজে বেড়াই তারেতে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ২০০৬ সালে। এরপর তারা দু’জন একসাথে অভিনয় করেন ফেরদৌস হাসান রানার ডেইলি সোপ মহানগর, আলভী আহমেদের আড্ডাসহ আরো বেশ কিছু নাটক। সর্বশেষ পাঁচ বছর আগে রায়হান খানের নির্দেশনায় হানড্রেড ডেইজ নাটকে অভিনয় করেন অপূর্ব ও নোভা। এ দিকে নোভা অনিমেষ আইচের নির্দেশনায় বিন্দু বিসর্গ এবং আলভী আহমেদের শূন্য থেকে শুরু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অপূর্ব বর্তমানে ঈদের নাটক নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। এর মধ্যে তিনি শেষ করেছেন দীন মোহাম্মদু মন্টুর নির্দেশনায় ‘কনফিউশন-টু’ এবং জাকারিয়া শৌখিনের রচনায় ও এম আই জুয়েলের নির্দেশনায় এ জার্নি বাই পাস্ট নাটকের কাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে