,

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৬/৪

news-image

৮৯.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে ২৩৬ রানে প্রথম দিন শেষে করেছে বাংলাদেশ। ৫৩ বল খেলে ১৯ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। মমিুলের আউট হওয়া বলেই প্রথম দিন পার করে টাইগাররা। সাকিবের সঙ্গে জুটি বাধতে কেই ক্রিজে প্রবেশ করেনি এদিন। তবে আসতে পানে অধিনায়ক মুশফিক নিজেই।

মঙ্গলবার সকাল ১০টায় দুই টেস্টের প্রথমটি শুরু হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দুই ওপেনার তামিম ও ইমরুল কায়েস ভালোই শুরু করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু দলীয় ৫২ রানে ইয়াসির শাহের বলে তামিম আউট হলে ছন্দপতন ঘটে। তামিম ফেরেন ব্যক্তিগ ২৫ রানে।

এগিয়ে যাচ্ছিল ইমরুল আর মমিনুলের রানের জুটি। দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে অর্ধশতক করা ইমরুল ব্যক্তিগত ৫১ রানে ফিরলে ভাঙ্গে মমিনুলের সঙ্গে গড়া ৪০ রানের জুটি।

কিন্তু দলের আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ ক্রিজে আসলে মমিনুল আর মাহমুদুল্লাহ মিলে গড়েন সর্বোচ্চ ৯৫ রানের জুটি। মাত্র ১ রানের জন্য অর্ধশকত করতে না পারা মহামুদুল্লাহ সাজঘরে ফেরার আগে দলের সংগ্রহ দাঁড়ায় ১৮৭ রান তিন উইকেটে। এরপরই ক্রিজে আসেন অল রাউন্ডার সাকিব আল হাসান।

দলীয় ২৩৬ রানে মমিনুল হক ব্যক্তিগত রেকর্ডময় ৮০ রানের ইনিংস খেলে আউট হন। দিনের শেষ বলটায় আউট হওয়ার আগে একটানা ১০ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ডের খাতায় নাম লেখিয়েছেন এই লিটল বয়। যে রেকর্ডটি আছে অন্তত পরিসংখ্যান বিবেচনায় সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারের। আর আছে ইংলিশ ক্রিকেটের বিখ্যাত ‘এডরিচ পরিবারে’র সবচেয়ে ছোট জন—জন এডরিচের।

এখন মমিনুলের ব্যাটিং গড় দেখাচ্ছে ৬৫.৮৪! স্যার জন ব্র্যাডম্যান ছাড়া আর কোনো ব্যাটসম্যানেরই ৬১ ব্যাটিং গড়ই নেই! ৬০.৯৭ গড় নিয়ে মুমিনুলের পরে আছেন আরেক কিংবদন্তি গ্রায়েম পোলক।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে