,

আসিফের মিলিয়ন অনুসারী

news-image

বিনোদন প্রতিবেদক : শুধু গানের ভুবনেই নয়, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকেও সমান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসিয়াল ফ্যানপেজটি ইতোমধ্যেই এক মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেছে। গত শনিবার রাতে তার এ পেজে ভক্ত-শ্রোতাদের লাইকের সংখ্যা এক মিলিয়ন হয়। ওই সময় আসিফ তার ফেসবুক ফ্যানপেজে ভক্ত-শ্রোতাদের কৃতজ্ঞতা জানিয়ে একটি খুদেবার্তাও প্রকাশ করেন। আসিফ বলেন, 'ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা সব সময়ই আমার সঙ্গে ছিলেন। আর আগামীতেও আমি আপনাদের সঙ্গে নিয়ে বহুদূর এগিয়ে যেতে পারব। ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটিকে স্বীকৃতি দিয়েছে বলে, সবাই এখন খুব সহজে আমার সঙ্গে যুক্ত হতে পারছেন। আমিও আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারছি।' এদিকে, সম্প্রতি শেষ হওয়া ১০ দিনব্যাপী গান মেলার শেষদিন আসিফ আকবরের ভিডিও অ্যালবাম 'ঈর্ষা' প্রকাশিত হয়েছে। এর মধ্যদিয়ে দীর্ঘ ১১ বছর পর পূর্ণাঙ্গ ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন আসিফ। এটি প্রকাশ করেছে আর্ব এন্টারটেইনমেন্ট। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর সবগুলো গানের ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা