বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

news-image

অন্যরকম ডেস্ক : ভূমিকম্প, ভবনধস বা অগি্নকা-সহ বড় দুর্যোগের দ্রুত উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে প্রায় ১৪০০ কোটি টাকা দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। এর মাধ্যমে উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয়, তাদের প্রশিক্ষণ ও উদ্ধার তৎপরতায় উন্নত সরঞ্জাম সংগ্রহ করা হবে। শিগগিরই এ ঋণ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের ঋণ চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
এ বিষয়ে ইআরডির অতরিক্তি সচিব কাজী শফিকুল আযম বলেন, উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে 'বাংলাদেশ আরবান রেসিলিয়েন্স প্রজেক্ট'-এ বিশ্বব্যাংক সহায়তা দিচ্ছে। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে নেগোসিয়েশনও সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ক ঋণ চুক্তি সম্পন্ন করতে ইআরডি কাজ করছে।
২০১৩ সালে সাভারে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৫ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। ২০১২ সালে নভেম্বরে তাজরিন ফ্যাশনে অগি্নকা-ে ১১২ শ্রমিক নিহত হয়। এ ছাড়া গত শনিবার ও রোববার কয়েক দফা ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এতে বেশ কয়েকটি ভবন হেলে পড়ে ও অনেক ভবনে ফাটল দেখা দেয়।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। দেশে ঘন ঘন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভবনধস ও অগি্নকা-ের মতো দুর্ঘটনা ঘটেই চলেছে। এর কোনটি প্রাকৃতিক, আবার কোনটি মানুষসৃষ্ট। কিন্তু যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থাগুলোয় পর্যাপ্ত প্রস্তুতি নেই। এমনকি আধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, প্রশিক্ষিত জনবলেরও সংকট রয়েছে। ফলে দুর্যোগ এবং পরবর্তী উদ্ধার বিলম্বের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারিতে ঋণ বিষয়ে চূড়ান্ত আলোচনা নোগোসিয়েশন সম্পন্ন হয়েছে। গত মার্চে প্রকল্পটির ঋণের বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। বর্তমানে এটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) যাচাইয়ের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পের অর্থায়ন চুক্তির খসড়াও চূড়ান্ত করা হয়েছে। এতে লেজসিলটেভি ও সংসদবিষয়ক বিভাগের ইতিবাচক মতামত পাওয়া গেছে। তাই সব প্রক্রিয়া শেষে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হবে।
জানা গেছে, মোট ৪টি ধাপে প্রকল্পটি বাস্তাবায়ন করা হবে। প্রধম ধাপে প্রকল্পটির মাধ্যমে প্রথমে ঢাকা ও সিলেট শহরের দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো হবে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে সমন্বয় কেন্দ্র স্থাপন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি, ঢাকা সিটি করপোরেশন এলাকার আপদকালীন ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি ও সিলেট সিটি করপোরেশনের দুর্যোগ সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। প্রকল্পটি জুলাই ২০১৫ থেকে জুন ২০২০ সালের মধ্যে বাস্তাবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় অত্যাধুনিক উদ্ধার যন্ত্রপাতি ক্রয়, ইমার্জেন্সি অপারেটিং সেন্টার স্থাপন, স্যাটেলাইট কন্ট্রোল রুম স্থাপন, জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ, ভূমিকম্পের আগাম সতর্কতা ও ভূমিকম্পকালীন করণীয় ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।
এটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও পরিকল্পনা কমিশনের প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট। 
প্রকল্পে বিশ্বব্যাংকের ১৭৩ মিলিয়ন ডলার বা প্রায় ১৪০০ কোটি টাকা ঋণ পরিশোধের সময় রয়েছে ৩৮ বছর। এর মধ্যে গ্রেস পিরিয়ড (এ সময়ের মধ্যে ঋণের কিস্তি শোধ করতে হবে না) ৬ বছর। এতে বার্ষিক .৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক