,

শয্যাশায়ি ভাইয়ের জায়গা দখলের অভিযোগ আশুগঞ্জ আ.লীগ আহবায়কের বিরুদ্ধে প্রতারণার মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছফিউল্লাহ মিয়ার বিরুদ্ধে  প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে। শয্যাশায়ি থাকা আপন বড় ভাই ছানাউল্লাহ মিয়ার স্বাক্ষর নিয়ে জায়গা নিবন্ধন ও দলিল করার অভিযোগে তার ভাইয়ের ছেলে ইসরাইল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, গত ২০১০ সালের ১০ অক্টোবর তারিখে ছফিউল্লাহ মিয়া তার বড় ভাই শয্যাশায়ী ছানাউল্লাহ মিয়ার কাছ থেকে কৌশলে একটি স্বাক্ষর নেন। কিন্তু ওই স্বাক্ষরের মাধ্যমে তিনি উপজেলা সদরের সোনারামপুর এলাকার ২৩ শতক পরিমান জায়গা নিজের নামে নিবন্ধন করেন এবং ওই জায়গার দলিল তৈরি করেন। পরে ছানাউল্লাহ মিয়ার ছেলেরা বিষয়টি জানতে পারে। অবশ্য এর দুই বছর আগে (২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি) ছানাউল্লাহ মিয়া একই জায়গার ১২ শতক তার ছেলে ইসরাইলের নামে নিবন্ধন করেছিলেন।
এরপর এই নিয়ে গত কয়েক বছরে একাধিক সালিশ বৈঠক করা হলেও আওয়ামী লীগ নেতা ছফিউল্লাহ মিয়া জায়গা ফেরত দেননি। পরে ছানাউল্লাহ মিয়ার ছেলে ইসরাইল হোসেন এই বিষয়ে আদালতের শরণাপন্ন হয়। তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে একটি প্রতারণার মামলা করেন। একই সাথে জায়গাটির উপর স্থগিতাদেশের জন্যও আদালতের কাছে আবেদন করেন। মামলা দায়েরের পর আদালত ছফিউল্লাহ মিয়াকে নোটিশ পাঠালে তিনি (ছফিউল্লাহ মিয়া) আইনজীবির মাধ্যমে এর একটি লিখিত চলতি মাসের ১৬ এপ্রিল জবাব দেন।
মামলার বাদি ইসরাইল হোসেন বলেন, মামলা করার পর থেকে ছফিউল্লাহ মিয়া ও তার লোকজন প্রতিনিয়িত আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। নইলে অন্য মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমিক দেয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছফিউল্লাহ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে