,

এশিয়ার সেরা মুমিনুল : আগে শুধুমাত্র ব্র্যাডম্যান

news-image

এখন মমিনুলের আগে আছেন শুধুমাত্র ব্র্যাডম্যান আর পিছনে সাঙ্গা-ক্যালিসদের মত বড় বড় নাম। টেস্টে কমপক্ষে ২০ ইনিংসে ব্যাট করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বকালের অবিসংবাদিত সেরা ব্যাটসম্যান স্যার ডনের পরই মুমিনুল হকের নাম।

বর্তমানে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ঠিক ২০৩। ক্রিজে আছেন মুমিনুল হক ৬৪* ও সাকিব ৫* রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে তামিম ও ২য় সেশনে আউট হয়েছেন ইমরুল কায়েস। তামিম ২৫ রানে ফিরে এলেও ইমরুল আউট হয়েছেন অর্ধশতক করার পর। দুপরের পর মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯ রানে আউট হন।


এখন মমিনুলের ব্যাটিং গড় দেখাচ্ছে ৬৫.৮৪! আর কোনো ব্যাটসম্যানেরই ৬১ ব্যাটিং গড়ই নেই! ৬০.৯৭ গড় নিয়ে মুমিনুলের পরে আছেন আরেক কিংবদন্তি গ্রায়েম পোলক।

ব্যাটিং গড় তাঁর আশ্চর্য ধারাবাহিকতার কথাই বলে। আজও যেমন ফিফটির দেখা পেলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। কমপক্ষে ফিফটি পেয়েছেন আগের নয় টেস্টেও। ফলে ১০ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ডের খাতায় নাম লেখালেন। যে রেকর্ডটি আছে অন্তত পরিসংখ্যান বিবেচনায় সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারের। আর আছে ইংলিশ ক্রিকেটের বিখ্যাত ‘এডরিচ পরিবারে’র সবচেয়ে ছোট জন—জন এডরিচের।

গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল অপরাজিত সেঞ্চুরি করার পরই করে ফেলেছিলেন টানা ৯ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ড। মুমিনুলের পাশে তখন ছিলেন সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, সাইমন ক্যাটিচ, স্যার এভারটন উইকস, অ্যালেক স্টুয়ার্ট এবং জ্যাক ক্যালিস। কিন্তু এবার ছাড়িয়ে গেছেন তাঁদেরও।
সবচেয়ে বেশি টানা ১২ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ড এবি ডি ভিলিয়ার্সের। তবে সেটাও এখন হুমকির মুখে। মুমিনুল তার ক্যারিয়ারের ১৩ টেস্টের মধ্যে শুধু একটি ম্যাচেই কোনো সেঞ্চুরি বা ফিফটি পাননি। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ২৩ ও ২৯। এর যেকোনো একটি ফিফটিতে পরিণত হলেই আজ ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ১৩ ম্যাচে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ড হয়ে যেত মুমিনুলের। হয়নি, তাতে কী! মুমিনুলের সামনে এখনো সেই তো সুযোগ আছেই।
মুমিনুল তো এখন আশ্চর্য রকমের ধারাবাহিকতার সমার্থক!

মুমিনুলের শেষ ১০ টেস্ট:
১৮১, ২২* – বনাম নিউজিল্যান্ড
৪৭, ১২৬* – বনাম নিউজিল্যান্ড
৮, ৫০ – বনাম শ্রীলঙ্কা
১৩, ১০০* – বনাম শ্রীলঙ্কা
৫১, ১২ – বনাম ওয়েস্ট ইন্ডিজ
৩, ৫৬ – বনাম ওয়েস্ট ইন্ডিজ
৫৩, ০ – বনাম জিম্বাবুয়ে
৩৫, ৫৪ – বনাম জিম্বাবুয়ে
৪৮, ১৩১* – বনাম জিম্বাবুয়ে
৫৭* – বনাম পাকিস্তান
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা