,

ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত সন্ত্রাসী অভি গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী অভি খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌর শহরের দক্ষিন মৌড়াইলের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই সন্ত্রাসীকে। তার বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে। এরমধ্যে ১০ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ও দুটি মামলায় ৭ বছর সাজা রয়েছে।  সে দক্ষিন মৌড়াইল এলাকার মৃত নিয়াজ মুহাম্মদ  খানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে শহরের মৌড়াইল এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে অভিকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়,পুলিশের তাড়া খেয়ে সে পুকুরের পানিতে জাপ দেয়। পরে পুকুরের চারদিক ঘেরাও করে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। অভি মোড়াইল,দাতিয়ারা ও ফারুকী পার্ক এলাকায় নিয়মিত ছিনতাই,বাড়িঘর থেকে মোটা অংকের চাদা আদায় করতো। তার অত্যাচারে অতিষ্ট ছিলো এসব এলাকার মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা