বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা-তারেকের সন্দেহ সত্য হলো!

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সন্দেহ-আশঙ্কা প্রকাশ করেছিলেন এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাদের অভিযোগ সত্য হলো। নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগে বিএনপি নির্বাচন বয়কট করলো। যদিও সরকারি দলের যুগ্ম মহাসচিব দাবি করেছেন, বিএনপির অভিযোগ মিথ্যা। তারা আগে থেকেই নির্বাচন বয়কট করার পরিকল্পনা করছিল। সেই হিসাবেই তারা নির্বাচন বর্জন করেছে।

খালেদা জিয়া নির্বাচনের শেষ দিনের প্রচারণায় নির্বাচনী বক্তৃতায় অভিযোগ করেন শেখ হাসিনা ভালো করেই জানেন, সেনা বাহিনীকে মাঠে রাখা হলে তারা সঠিক কাজটিই করবে। সঠিক কাজটি করলে জনগণের রায় আওয়ামী লীগের পক্ষে যাবে না। রায় আসবে জনগণের পক্ষে। যে নেত্রী রাস্তায় নামলে জনগণের ঢল নামে জনতার রায় আসবে তাদের পক্ষে।

তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ভোটকেন্দ্রে পুরো ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানান। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সন্ত্রাস, ভোট ডাকাতি ও কারসাজির মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার এবং ভোটারদের ভয়-ভীতি দেখানোর যে পরিকল্পনা এঁটেছে তা বাস্তবায়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে তারা বাধা বলে মনে করছে। আর ক্ষমতাসীনদের সন্ত্রাস ও কারচুপির পরিকল্পনায় সহায়তা দিতেই নির্বাচন কমিশন এ পদক্ষেপ নিয়েছে। আমরা বিচারিক ক্ষমতাসহ সশস্ত্রবাহিনীকে নির্বাচনী এলাকাজুড়ে ভোটের দিন এবং আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য মোতায়েন করতে আবারো দাবি জানান।

সিটি নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে না এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী ব্যারাকে থাকবে। রিটার্নি কর্মকর্তারা তলব করলে তারা মাঠে আসবে ও সহায়তা করবে। তবে তারা প্রস্তুত থাকবে। সেই হিসাবে তারা প্রস্তুত ছিল। কিন্তু তাদেরকে নির্বাচনের কোনো কাজেই লাগানো হয়নি।

খালেদা জিয়া আগের মতোই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে অভিযোগ করে বলেছিলেন, আমরা নির্বাচিত হয়েছিলাম বলেই কমিশন নিরপেক্ষ হয়ে গেলো, তেমনটি নয়। আমরা এখনও আশঙ্কা করছি, সরকারের আজ্ঞাবহ এ কমিশনের অধীনে এবারের সিটি নির্বাচন সুষ্ঠু হবে না। তাই শেষবারের মতো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।

এমন একটি নির্বাচনেও যদি তারা যথাযথ আচরণ না করে, যদি সকল পক্ষের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে না পারে, যদি নিরাপদ-সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে না পারে, যদি সন্ত্রাস-ডাকাতি-কারচুপির মাধ্যমে তারা জনগণের রায়কে বদলে ফেলে, তাহলে সকলের কাছে আবারো স্পষ্টভাবে প্রমাণিত হবে এই কমিশনের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা সম্পূর্ণ অবাস্তব ও অবান্তর।

খালেদা জিয়া এই বিষয়ে বলেন, এ পর্যন্ত আপনারা যা দেখছেন তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন এই টেস্ট কেসে সরকার, ক্ষমতাসীন দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শোচনীয়ভাবে ফেইল করে চলেছে। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের নির্বিঘেœ ভোটদান নিশ্চিত করতে আমরা নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েনের দাবি করেছিলাম। যাতে ভোট দেওয়া, ভোট গণনা, ফল প্রকাশ এবং নির্বাচন পরবর্তী সময়ের সম্ভাব্য সহিংসতাও রোধ করা যায়। কারণ, জাতীয় প্রতিষ্ঠান হিসাবে সশস্ত্র বাহিনীর ওপর সকলের আস্থা রয়েছে। বিভিন্ন দেশে নির্বাচনকালীন দায়িত্ব নিরপেক্ষভাবে সাহসিকতার সাথে পালনের ব্যাপারে এই বাহিনী গৌরবোজ্জল ঐতিহ্য স্থাপন করেছে। নিজের দেশেও তারা সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং এখনও করতে পারবেন বলে আমরা মনে করি। দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতাসীনদের ইংগিতে তাদের ভোট ডাকাতির পরিকল্পনার দোসর হয়ে আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেনা মোতায়েনের কথা বলে এক ধূর্ত অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারা প্রথমে বলেছিল, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের সময়ে ও আগে-পরে মোট চার দিন নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন থাকবে। পরে তারা তাদের চিঠি বদল করে নতুন সংশোধিত চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা সেনা ছাউনিতেই থাকবেন রিজার্ভ ফোর্স হিসাবে। রিটার্নিং অফিসার প্রয়োজনবোধে ডাকলেই কেবল তারা কোথাও যেতে পারবেন এবং ম্যাজিস্টেটের নির্দেশে কাজ করবেন। এটা অর্থহীন এবং পুরোই প্রতারণামূলক। সশস্ত্রবাহিনীর ওপর যে তাদের কোনো আস্থা নেই এতে তা আবার প্রমাণিত হলো।

ক্ষমতাসীনদের ভোটার ভীতি ও পরাজয়ের আলামত সব দিক দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। তাই তারা আমাদের প্রচার কাজে বাধা দিচ্ছে ও হামলা চালাচ্ছে। ভোটাররা যাতে ভয় পেয়ে ভোটকেন্দ্রে না যায় তেমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই তারা সর্বমুখী সন্ত্রাস চালাচ্ছে। নজীরবিহীনভাবে পুলিশ বাহিনীকে তারা আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা যাচাইয়ে সরেজমিন জরিপের কাজে নামিয়েছে। বিরোধী প্রার্থী ও ভোটারদের হয়রানির দায়িত্বও পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদেরকে হুমকি দিচ্ছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের একদিন আগে সন্দেহ করেছিলেন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র চলছে। তার আশঙ্কা ছিল, আওয়ামী লীগ ৩০ থেকে ৪০ শতাংশ ভোট সকাল ৮টার আগেই কাস্ট করে রাখার পরিকল্পনা করে। তারা জানে, ভোট চুরি কিংবা ভোট ডাকাতি ছাড়া তারা কখনো জয়ী হতে পারবে না। ভোট চুরি করতে না পারলে দেশে আওয়ামী লীগের অস্তিত্বই টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়বে। আর এই কারণেই তারেক রহমান ভোটারদের ভোর ৬টা থেকেই ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে যেতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ভোটের ফলাফল নিয়ে বাসায় ফিরবেন। কিন্তু বিএনপির পোলিং এজেন্টরা নির্বাচন কেন্দ্রে যেতে না পারায়, আইনশৃঙ্খলা বাহিনীও সহায়তা করেনি। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করছে মনে করেই নির্বাচন বর্জন করায় ভোটের ফলাফল আর নিতে পারলেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান নতুন প্রজšে§র প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, মোবাইল ফোনে ছবি তুলুন, ভিডিও রেকর্ড করুন। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে বাইরে অনিয়ম-অপকর্ম ও ভোটচুরির তথ্যচিত্র, দলিল-প্রমাণ ধারণ করে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক