,

বিজয়নগরে তুচ্ছ ঘটনায় আওয়ামীলীগের দু’পক্ষের সংর্ঘষে নিহত ১, আহত ১০

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের সভাপতি নিহত হয়েছে। এসময় কমপক্ষে আরো ১০জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সামসু মেম্বারের সাথে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আদম খাঁ (৬০)’র সাথে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় ওই ইউনিয়নে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়েক দফা সালিশও হয়। কিন্তু মিমাংসা হয়নি। এর জের ধরে গত সোমবার বিকেলে আদমপুর মাদ্রাসার সামনে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন আদম খাঁকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এদিকে আহতদের মধ্যে সালেক মিয়া (৩৫) কে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে রাহিম (৩০), তারু মিয়া (৩৫), তাজু মিয়া (৩২), মিনা বেগম (৫৫), নাসির মিয় (৩৪), খলিল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আদম খাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার সকালে সামসু মিয়ার বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজয়নগর থানার ওসি তদন্ত মেসবা উদ্দিন ভূইয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ