,

অনিক টেলিকমের জসিম নিখোজ,থানায় স্ত্রীর জিডি,পাওনাদারদের মাথায় হাত

news-image

আমিরজাদা চৌধুরী : পালিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ বিক্রেতা অনিক টেলিকমের মালিক জসিম উদ্দিন। গত ৩ দিন ধরে তার খোজ মিলছেনা। কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এই ব্যবসায়ী বিদেশ পাড়ি জমিয়েছেন বলে প্রচার আছে। তার স্ত্রী সদর মডেল থানায় সোমবার জসিম নিখোজ বলে একটি সাধারণ ডায়েরী করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান। এদিকে শহরের মসজিদ মার্কেটে ও থানার পাশে তার দুটি  দোকানই বন্ধ রয়েছে। মসজিদ মার্কেটের দোকানে অনিবার্য কারন বশ:ত দোকান বন্ধ বলে নোটিশ দেয়া হয়েছে। জসিমের ব্যবসা ছিলো রমরমা। এই ব্যবসা দেখিয়ে  নেয়া মোটা অংকের ব্যাংক  ঋন ও বিভিন্ন লোকজনের তার ব্যবসায় লাভের ওপর দেয়া টাকার পরিমান ৫/৭ কোটি টাকা হবে বলে ধারনা পাওয়া গেছে। এই টাকা নিয়েই লাপাত্তা এখন জসিম। তার ব্যবসায় যারা টাকা দিয়েছেন তাদের এখন মাথায় হাত। পুলিশের অনেক কর্মকর্তাও তার ব্যবসায় টাকা দিয়েছিলেন বলে সদর মডেল থানার এক সাব ইন্সপেক্টর জানান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা