,

ম্যালেরিয়ায় দৈনিক মরে ১২শ’র বেশি শিশু: ইউনিসেফ

news-image

স্বাস্থ্য ডেস্ক : ২০০০ সাল থেকে ম্যালেরিয়ায় শিশু মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ কমলেও বিশ্বজুড়ে এখনো প্রতিদিন মশাবাহী এই রোগটি ১২শ’র বেশি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)এক প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিশ্ব ম্যালেরিয়া দিবসকে সামনে রেখে ‘ম্যালেরিয়া ও শিশুদের সম্পর্কে তথ্য’ শিরোনামের এ প্রতিবেদনে শিশু ও গর্ভবতী নারীদের ওপর ম্যালেরিয়ার ভয়ঙ্কর প্রভাব তুলে ধরা হয়।

ইউনিসেফের স্বাস্থ্য বিষয়ক প্রধান মিকি চোপড়া বলেন, “২০০০ সাল থেকে ম্যালেরিয়ায় শিশু মৃত্যুর হার ৪০ শতাংশ কমে গেছে। আমরা আসলে কতদূর এগিয়েছি সেটিই এ বছর ম্যালেরিয়া দিবসে প্রধান আলোচ্য বিষয় হবে।”

বার্তা সংস্থা সিনহুয়া’কে দেয়া সাক্ষাৎকারে চোপড়া আরো বলেন, “মৃত্যুর হার ৪০ শতাংশ কমে যাওয়ার পরও এখনো প্রতি বছর প্রায় পাঁচ লাখ শিশু ম্যালেরিয়ার শিকার হয়, যা খুবই হতাশাজনক। সেইসঙ্গে আমাদের এ সতর্ক বার্তাও দেয় যে, আরো সচেষ্ট না হলে এবং বিনিয়োগ না বাড়ালে আগামী দিনগুলোতে দীর্ঘ সময় পর্যন্ত এই রোগটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৫৮৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। আর নিহতদের ৯০ শতাংশই আফ্রিকার নাগরিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ