,

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হল ভিডিও কলিং ফিচার

news-image

প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার থেকেই এবার ভিডিও কল করা যাবে। গতকাল এক ব্লগ পোস্টে এই সুবিধা চালুর ঘোষণা দেয় ফেসবুক।

ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, খুব সহজেই যেন আরও ভালোভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করা যায়, সেজন্যই মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।

তবে প্রাথমিক অবস্থায় কেবল ১৮টি দেশের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে ফেসবুক। দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রীস, আয়ারল্যান্ড, লাওস, লিথুয়ানিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল এবং উরুগুয়ে। তবে খুব শীঘ্রই অন্যান্য দেশেও এই সুবিধা চালুর আশ্বাস দিয়েছে ফেসবুক।

ফেসবুকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মেসেঞ্জারের এই ভিডিও কল সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় অপর প্রান্তে পৌঁছাবে। ফলে মধ্য পথে কেউ চাইলেও আড়ি পাততে পারবে না।

https://vimeo.com/125994315

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ