,

সরাইলে জামাল হত্যার সন্দেহ ভাজন আসামী আমির গ্রেপ্তার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে আবু জামাল (২৭) হত্যার সন্দেহ ভাজন আসামী আমির মিয়া (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্রেকিং করে ওই হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার আলামত ও প্রমাণ মিলেছে। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাড়িউড়া এলাকা থেকে আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তাকৃত আমির নোয়াগাঁও ইউনিয়নের মহালধারা গ্রামের মন্তু মিয়ার ছেলে। আর আবু জামালের বাড়ি নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মুচলেন্দপুর গ্রামে। গত ৭ এপ্রিল সকালে সরাইলের বছিউড়া ও মহালধারা গ্রামের মধ্যবর্তী স্থানের ফসলি জমি থেকে গলাকাটা অবস্থায় জামালের লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাত থাকলেও একদিন পর জামালের পরিচয় এবং ঠিকানা পাওয়া যায়। ক্লুবিহীন এ হত্যা কান্ডের রহস্য উৎঘাটন ও খুনী চক্রকে চিহ্নিত করতে ঘটনার পর থেকেই চেষ্টা করছে পুলিশ। মোবাইল ট্রেকিং-এর মাধ্যমে এ হত্যা কান্ডের সাথে আমিরের সম্পৃক্ততার একাধিক প্রশাণ পেয়েছে পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, গ্রেপ্তারকৃত আমির ও নিহত জামাল দুজনই একটি মেয়ের সাথে প্রেম করার প্রমাণ পেয়েছি। এর পেছনে আরো রহস্য রয়েছে। তদন্তে সব বেরিয়ে আসবে। আমিরকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর