,

নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ

news-image

ডেস্ক রির্পোট : তিন সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান  নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, কোনরকম শৈথিল্য নির্বাচন কমিশন বরদাশত করবে না। নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিন সিটি নির্বাচনে সার্বিক প্রস্তুতি ব্যাখ্যা করে এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সকল ভোটগ্রহণ কর্মকর্তা এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামের ভোটারদের আশ্বস্ত করতে চাই যে, আপনারা নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফেরত যাবেন, যোগ করেন তিনি। নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮০ হাজার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে ১০০ প্লাটুন বিজিবি সদস্য। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন কেন্দ্রের ভেতরে সশস্ত্র অবস্থায় ১০ জনসহ ২২ জন সার্বক্ষণিক অবস্থান করবে। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১২ জন সশস্ত্র সদস্যসহ ২২ জন দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে প্রতিটি ওয়ার্ডে পুলিশ ও র‌্যাবের ২টি করে মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরও জনগণের স্বস্তির জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে ইসি। তারা ঢাকার তিনটি ও চট্টগ্রামের দু’টি জায়গায় অবস্থান করবে, যোগ করেন তিনি। এছাড়া থাকবে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, এর পাশাপাশি শতাধিক বিদেশী পর্যবেক্ষক থাকবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ  এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে এবার মোট ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ইসির তথ্যে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা