,

৩ সিটি নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির (ভিডিও)

news-image

ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।

এর আগে বেলা ১১ টার পর চট্টগ্রামে মনজুর আলম ভোট বয়কট করে সরে দাঁড়ান। আর ঢাকায়ও ব্যারিস্টার মওদুদ আহমদ পুরো পরিস্থিতি তুলে ধরে একসাথে ৩ সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, সরকার ও নির্বাচন কমিশন এই দেশের জনগনের ভোটের অধিকার নষ্ট করেছে। আজকে এটা প্রমানিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগনের ভোটাধিকারের বদলে সরকারের নির্দেশ পালনেই নিয়োজিত রয়েছে। আবারও প্রমানিত হয়েছে দেশে গণতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার নেই। সরকার ও কমিশন জনগনকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে।

বিএনপি বড় আশা নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিলো। কিন্তু সরকার নির্বাচন কমিশন মিলে নির্বাচনকে অর্থহীন করেছে। পুলিশ র‌্যাব সরকারের ইচ্ছা পূরণ করতে জনগণের সেবা বাদ দিয়ে জনগণের উপর অত্যাচার করেছে, বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। এটি কোনও নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন। এই নির্বাচন কোন নির্বাচন হয়নি। এই নির্বাচনকে কেউ গ্রহণ করবে না। এই নির্বাচন কেউ কোন দিন মেনে নেবে না।

তিনি বলেন, ৫ শতাংশ ভোটও পড়েনি। ৫৮টি ওয়ার্ডের মধ্যে প্রায় প্রত্যেকটিতেই সকাল সারে ৮টা থেকে ৯টর মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেশিরভাগ  কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তাই আমরা নির্বাচন বর্জন করছি।

https://www.youtube.com/watch?v=KWNS5le7UuY

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ