,

গুগল প্লাসের ব্যর্থতার কারণগুলো

news-image

লাইফস্টাইল ডেস্ক : গত মাসে সার্চ জায়ান্ট গুগল, তাদের গুগল প্লাসের কৌশলে পরিবর্তন আনার ঘোষণা দেয়।

গুগল প্লাস সামাজিক নেটওয়ার্ক হিসাবে ফেসবুকের সাথে পাল্লা দিতে চেয়েছিল। কিন্তু তারা ফেসবুক, টুইটার, বা লিঙ্কডইন এর মত সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাইটের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেনি। তবে টেকনিক্যালি অনেক ব্যবহারকারী জিমেইল লগ ইন, গুগল ড্রাইভ এবং গুগলের বিভিন্ন অ্যাপ এক্সেসের জন্য গুগল প্লাস ব্যবহার করে থাকে। কিন্তু ব্যবহারকারীরা এটিকে সামাজিক নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করেনা।

গবেষক এডওয়ার্ড মরবিসের ডেটা কম্পাইল করে ব্লগার কেভিন এন্ডারসন গুগল প্লাসের একটিভ ব্যবহারকারীর একটি চার্ট তৈরি করেন।

chart

গুগল প্লাস ব্যর্থ হওয়ার কারণ হিসাবে সাবেক এক গুগল কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি একে অনেকটা ফেসবুকের মতো করতে চেয়েছে এবং বাজারে অনেক দেরিতে এসেছে। সাবেক গুগল কর্মীদের কাছ থেকে শোনা বেশ কিছু বিষয় এখানে দেয়া হল-

গুগল প্লাস ব্যবহারকারীকে সহজে একে অন্যের সাথে সংযুক্ত করার চাইতে গুগলের নিজস্ব সমস্যা সমাধানের জন্যই ডিজাইন করা হয়েছে বলে মনে হয়।
গুগল প্লাস যথেষ্ট পরিমাণ মোবাইল ফাস্ট করা হয়নি।
গুগলের ভিতরে গুগল প্লাস ছিল একটি বিতর্কিত পণ্য।
গুগল প্লাসের তৈরি ও নেতৃত্বে ভিক গুনডটরা'র বড় ভূমিকা ছিল। তবে একবছর আগে তার গুগল ছেড়ে যাওয়ার বিষয়টি ছিল রীতিমত বিস্ময়কর।
যদিও গুগল প্লাস সামাজিক নেটওয়ার্ক হিসাবে ব্যাপক সাফল্য পায়নি তবে এর অর্থ এই নয় যে এটি সম্পুর্নরূপে ব্যর্থ হয়েছে। লাখ লাখ ব্যবহারকারীর জন্য এটি একটি সলিড প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানের অ্যাপ ভালোভাবে ব্যবহার করতে পারে। তাই এটিকে মূলধারার সামাজিক নেটওয়ার্ক বলা যাবেনা বা এটি কখনই ফেসবুক বা টুইটারের মতো সাইটকে টেক্কা দিতে পারবেনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ