,

সরাইলের পল্লীতে সংঘর্ষে নিহত-১, আহত-২০ বাড়িঘর ভাংচুর, লুটপাট

news-image

সরাইল প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে সরাইলের পল্লীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে জাকির মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নারী পুরুষ সহ আহত হয়েছে ২০ জন। বেশ কয়েকটি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে। সোমবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর ও ষাটবাড়িয়া গ্রামের বাসিন্ধাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ষাটবাড়িয়া গ্রামের খুরশেদ মিয়ার (৬০) গোত্রের লোকজনের মধ্যে কলহ চলে আসছিল। এক পক্ষের স্বজন পার্শ্ববর্তী হরিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আকবর আলী, সলিম উদ্দিন (৩০), কুতুব মিয়ারা (২৭)। ষাটবাড়িয়া গ্রামের কুদ্দুছ মিয়া পানিশ্বর ইউনিয়নের নোয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ১৫-২০ দিন আগে কুদ্দুছ মাষ্টার বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে হাওরের মাঝখানে সলিম, কুতুব মিয়া সহ ১০-১২ জন লোক মারধর করে। বিষয়টি হরিপুর গ্রামের সালিসকারকদের জানালেও কোন প্রতিকার মিলেনি। পরে কুদ্দুছ মাষ্টার মারধরের ভয়ে অরুয়াইল দিয়ে ঘুরে কর্মস্থলে যাওয়া আসা করতে থাকেন। গত শনিবার বাড়ি যাওয়ার উদ্যেশ্যে ফতেহপুর নৌকা ঘাটে নামা মাত্র কুদ্দুছ মাষ্টারকে হরিপুরের সলিমের লোকজন ফের মারধর করে। এ ঘটনাটি নিস্পত্তির জন্য উভয় গ্রামের লোকজনকে ডাকেন স্থানীয় সর্দাররা। কিন্তু ওই সালিসে সলিমের লোকজন আসেনি। গত রোববার সকালে নদীতে মাছ ধরতে গেলে ষাটবাড়িয়া গ্রামের জেলেদের আক্রমন করে হরিপুরের লোকজন। তারা দৌড়ে গ্রামে চলে আসে। সোমবার সকালে আকবর আলী, সলিম ও কুতুবের নেতৃত্বে হরিপুর গ্রামের কয়েক’শ লোক দেশীয় অ¯্রে সজ্জিত হয়ে ষাটবাড়িয়া গ্রামে হামলা চালানোর চেষ্টা করে। বেধে যায় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয় হরিপুর গ্রামের আকবর আলীর ছেলে জাকির। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘন্টাব্যাপি সংঘর্ষে নারী পুরুষ সহ উভয় পক্ষের প্রায় বিশ জন আহত হয়েছে। স্থানীয় কিছু লোকের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ওদিকে জাকির নিহত হওয়ার খবরে হরিপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ষাটবাড়িয়া গ্রামের এক পাশের বসতবাড়ি গুলোতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আসার দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ সেখানে অবস্থান করছে। 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ