,

পাকিস্তানে ঘূর্ণিঝড়ে নিহত ৪৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ার ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় গতকাল রোববার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক লোক। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, দেশের দুর্যোগের ইতিহাসে সবচেয়ে শোচনীয় পরিস্থিতির দিক দিয়ে এটি তৃতীয়। খাইবার পাখতুনখাওয়ার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ডন পত্রিকার অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ঝড়ে ও বৃষ্টির ঝাপটায় পেশোয়ার, মর্দান, নওশেরা ও প্রদেশের অন্যান্য এলাকায় বাড়ির ছাদ ও সীমানা প্রাচীর ধসে পড়েছে।

উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিচ্ছে। কিন্তু অনেক সড়ক পানিতে ডুবে গেছে। এতে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ায় অনেক ঘূর্ণিঝড়কবলিত জায়গায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন নিয়ে পৌঁছানো যাচ্ছে না। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ