,

প্রতিবাদী সোনাক্ষি

news-image

বিনোদন প্রতিবেদক : এতদিন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে বিভিন্ন ছবিতে রোমান্টিক চরিত্রে বেশি দেখা গেছে। পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যেও কাজ করেছেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে সোনাক্ষি এ ধরনের চরিত্র করতে করতে ক্লান্ত। তাই তো সম্প্রতি গতানুগতিক চরিত্রে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘আকিরা’। এর কাহিনী লিখেছেন গুণী পরিচালক-লেখক অনুরাগ কাশিয়াপ। আর ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদস। এ ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি। আর তাই ছবিটি নিয়ে খুব সিরিয়াস তিনি। ‘আকিরা’ ছবিতে সোনাক্ষিকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর ভূমিকায়, যে কিনা নারী অধিকার স্থাপনের জন্য কাজ করে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন। সোনাক্ষি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কনকনা সেন শর্মা, অনুরাগ কাশিয়াপসহ অনেকে। এদিকে এ ছবিতে প্রথমবারের মতো বাবা দাপুটে অভিনেতা শত্রুঘœ সিনহার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবে ধরা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক। এ ছবিতে অভিনয় করার সময় অন্য কোন ছবির কাজ করবেন না সোনক্ষি। আর তাই তো এখন টানা এর কাজ শেষ করছেন তিনি। এ বিষয়ে সোনাক্ষি বলেন, ‘আকিরা’ আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস। কারণ, এ ছবিতে স্বপ্নের চরিত্রে অভিনয় করছি আমি। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণের বড় সুযোগ এটি আমার জন্য। এখানে প্রতিবাদী নারীর ভূমিকায় কাজ করছি। এর বেশি কিছু আর বলতে চাই না। তবে এখানে আমি বাবার সঙ্গে কাজ করতে পারছি বলে অনেক ভাল লাগছে। আশা করছি অনেক ভাল কিছু হবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের