,

কাঠমান্ডু থেকে ফিরেছে অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা

news-image

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও রয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ওই ৫০ বাংলাদেশিকে নিয়ে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

কাঠমান্ডুতে চলমান এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে যায় বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।

২৫ এপ্রিল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মাঠে নামার কথা ছিল। ভূমিকম্পে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলাটি মাঠে গড়ায়নি।

সূত্র জানায়, এর আগে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ খাবার ও ওষুধসহ সেনাবাহিনীর ৬ সদস্যের চিকিৎসক দল নিয়ে কাঠমান্ডু পৌঁছায়।

পরে চিকিৎসক দলকে রেখে ২৫ নারী ফুটবলার ও ২৫ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে রাত সাড়ে ৮টায় দেশে ফিরে আসে। নেপালে এখনও অনেক বাংলাদেশি আটকা পড়ে আছে বলেও সূত্র নিশ্চিত করে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ