,

টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে-সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে বলেছিলেন, এই সিরিজে আমরাই ফেবারিট। শেষপর্যন্ত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তার প্রমাণ দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে টেস্টে সেই সাকিবই মানছেন পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছেন তারা।

সাকিবের মতে, মিসবাহ-উল-হক কিংবা ইউনুস খানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশ দল খানিকটা পিছিয়ে রয়েছে। তাছাড়া রেংকিংও বড় একটা ব্যাপার। যেখানে পাকিস্তান রয়েছে চার নম্বরে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রবিবার গণমাধ্যমকে টেস্ট সিরিজ নিয়ে এসব কথা বলেন সাকিব।

তিনি বলেন, ‘আমরা এই ফরম্যাটে ওদের পিছিয়ে রয়েছি বটে, কিন্তু ফিল্ডিং এবং বোলিংয়ের দিক থেকে আমরা নিঃসন্দেহে ওদের চেয়ে অনেক এগিয়ে।’

সাকিব আরো বলেন, ‘সবমিলিয়ে আমার মনে হয়, টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

চলতি সপ্তাহের বুধবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টে ঢাকায় মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা