,

সানায় সৌদির বিমান হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় কমপক্ষে পাঁচবার বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া দক্ষিণের বন্দরনগরী  এডেনেও যুদ্ধজাহাজ থেকে হামলা চালানো হয়েছে। রোববার  সৌদি নেতৃত্বাধীন আরবজোট এসব হামলা চালায়।

গত মাসের শেষ দিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরবজোট। গত সপ্তাহে সৌদি আরব বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে এর ২৪ ঘন্টা না পেরুতেই আবারও হামলা শুরু করে সৌদি।

রোববার প্রথমবারের মতো রাজধানী সানায় হামলা চালালো আরব জোট।

জামাল নামে সানার এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণটি এতো বড় ছিল যে আমাদের বাড়ি কেপে উঠেছে। এটা আমাদের ও সন্তানদের জেগে উঠতে বাধ্য করেছে। এই শহরে জীবনযাপন সত্যি কঠিন হয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদেশি যুদ্ধজাহাজ থেকে বন্দরনগরী এডেনের প্রধান বানিজ্যিক এলাকা ও ডকইয়ার্ডে হুতিদের অবস্থানে গোলা নিক্ষেপ করা হয়েছে। গত একমাসের মধ্যে প্রথমবারের মতো এডেনে বিদেশি জাহাজ থেকে  গোলা নিক্ষেপ করা হলো।

এদিকে এডেনের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় যোদ্ধা ও হুতি মিলিশিয়াদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছে। স্থানীয় যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রথমবারের মতো তারা হুতিদের বিরুদ্ধে ট্যাঙ্ক ও কাতিয়ুশা রকেট হামলা চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ