,

আর নয় মোটর সাইকেল দুর্ঘটনা!

news-image

প্রযুক্তি ডেস্ক : মোটর সাইকেল চালককে প্রতি মুহূর্তে ভারসাম্য বজায় রেখে গতির সঙ্গে তাল মেলাতে হয়। গতি বেড়ে গেলে অনেক সময় ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পরে। ফলে মোটর সাইকেল নিয়ে চিৎপটাং হয়ে যান চালক। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন আমেরিকার বস মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মোটরসাইকেল স্ট্যাবিলিটি কন্ট্রোল সিস্টেম (এমএসসি) নামের একটি যন্ত্র তৈরি করেছেন। এই যন্ত্র মোটর সাইকেল চালকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এমনকি ভারসাম্য হারালেও মোটর সাইকেলটিকে পরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

সর্বপ্রথম এ ধরণের প্রযুক্তি ব্যবহার করা হয় মোটর গাড়িতে। ১৯৯০ সালে বিলাস বহুল গাড়িতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল সিস্টেম (ইএসসি) প্রযুক্তি সংযুক্ত করা হয়। এটাকে তখন বলা হয়েছিল ‘দ্যা হ্যান্ড অফ গড’। এটি গাড়ির চালকের ভুলভ্রান্তি জনিত দুর্ঘটনার হাত থেকে রেহাই দেয়।

গাড়ির তুলনায় মোটর সাইকেল বেশি দুর্ঘটনা প্রবণ। এমনকি মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের পরিমানও বেশি। এসব কথা চিন্তা করে প্রকৌশলীরা ইএসসি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এটি মোটর সাইকেল চালকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। মোটর সাইকেলের গতি কমে গেলে ইলেকট্রনিক হ্যান্ড দুই পাশে দুটি চাকার সাহায্যে ভারসাম্য ঠিক রাখবে।

বস মোটর সাইকেলের ভারসাম্য নিয়ন্ত্রণের এই প্রযুক্তি ডুকাতির ১২৯৯ পেনিগেল সুপার বাইক এবং কেটিএম ১১৯০ অ্যাডভেঞ্চার মোটর সাইকেলে ব্যবহার করা হয়েছে।

বস অটোমোবাইল কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ফ্যাংঙ্ক সেগামবাতি বলেন, ‘বস শুধু মাত্র কম্পিউটার চালিত মোটর সাইকেল প্রযুক্তি উদ্ভাবন করেননি। এটি মোটর সাইকেল চালককে নিরাপদে রাখবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা