,

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচারণা

news-image

ডেস্ক রির্পোট : আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন সিটি করপোরেশন নির্বাচন। আজ (২৬ এপ্রিল) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সকল ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা ও মিছিল-মিটিং। অর্থাৎ ২৬ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ৩০এপ্রিল রাত ১২টা পযর্ন্ত  প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি কোন ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারনে না।

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৭৪(১) অনুসারে, ‘কোন নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোট গ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে উক্ত নির্বাচনী এলাকায় প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি  নির্বাচনী জনসভা, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোন মিছিল বা শোভাযাত্রা সংঘটিত বা তাতে যোগদান করতে পারবেন না।’

উল্লেখিত বিধি অমান্য করলে. উপ-বিধি (৩) অনুযায়ী, ‘উল্লিখিত আইন ভঙ্গ করলে তিনি ন্যূনতম ৬ মাস ও অনধিক ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।’

এ বিষয়ে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বাংলামেইলকে বলেন, নির্বাচনী আইন অনুযায়ী রোববার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ সময়সীমা। ভোট গ্রহণ শুরুর ৩২ ঘন্টা আগে থেকে ভোট গ্রহনের দিন ও এর পরবর্তী ৪৮ ঘন্টা সকল প্রচার–প্রচারণা উপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। এরপর যদি কোন প্রার্থী বা তার সমর্থিত কোন ব্যক্তির পক্ষে থেকে কোন নির্বাচনী প্রচার প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,তিন সিটিতে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১৮০ জন। এর মধ্যে উত্তরে মেয়র পদে ১৬ জন, সাধারণ কাউন্সিলর ২৮১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৮৯জন। দক্ষিণে মেয়র পদে ২০ জন। সাধারণ কাউন্সিল পদে ৩৯০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন। একই ভাবে চট্টগ্রামে মেয়র পদে লড়াইয়ে রয়েছেন  ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন।

ঢাকা উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৩৬, সংরক্ষিত ওয়ার্ড ১২; ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন (পুরুষ ১২,২৪,৭০১, নারী ১১,২০,৬৭৩)। ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৭, সংরক্ষিত ওয়ার্ড ১৯; ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন (পুরুষ ১০,০৯,২৮৬, নারী ৮,৬১,৪৬৭)। এবং চট্টগ্রাম সিটিতে সাধারণ ওয়ার্ড ৪১, সংরক্ষিত ওয়ার্ড ১৪; ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন (পুরুষ ৯,৩৭,০৫৩, নারী ৮,৭৬,৩৯৬)। ভোটকেন্দ্র উত্তরে ১০৯৩ ও ভোটকক্ষ ৫৮৯২টি, দক্ষিণে ভোটকেন্দ্র ৮৮৯ ও ভোটকক্ষ ৪৭৪৬টি এবং চট্টগ্রামে ভোটকেন্দ্র ৭১৯ ও ভোটকক্ষ ৪৯০৬টি।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৮ এপ্রিল এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ