,

আপনাকে মশা কেন বেশি কামড়ায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : আপনাকে কি মশায় বেশি কামড়ায়! কেন আপনাকে মশা বেশি পছন্দ করে? আসলে লোক বেছে কামড়াতে ভালোবাসে মশারা! সম্প্রতি এক গবেষণা উঠে এসেছে এই পছন্দ করে কামড়ানোর ইচ্ছাটা আসলে জিনেই লুকিয়ে আছে।   বিজ্ঞানীরা আগেই জানিয়ে দিয়েছেন, বাছ বিচার করেই কামড় বসাতে পছন্দ করে মশারা। একেক জনের গায়ের গন্ধে আকৃষ্ট হয় এই পতঙ্গ। আর গন্ধ বিচার করেই হুল ফোটায়। নতুন গবেষণা বলছে এই পার্থক্য সম্ভবত বংশগত।   আটজোড়া আইডেন্টকিয়াল ও ১৯ জোড়া নন আইডেন্টিকাল টুইনসদের নিয়ে লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিন একটি পরীক্ষা চাকিয়েছে। দুটো ভাগে ভাগ করা ওয়াই আকৃতির একটি টিউবে তাঁরা বেশ কিছু মশাদের ছেড়ে দেন। উদ্দেশু ছিল পরীক্ষাধীন ব্যক্তিদের হাতের গন্ধে কীভাবে তারা আকৃষ্ট হয় সেটা দেখার জন্য।   আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু বেশি তাই বহু ক্ষেত্রে তাদের গায়ের গন্ধও অনেকটা এক রকম। অন্যদিকে, নন-আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু তুলনামূলক কম তাই তাদের গায়ের গন্ধেও তেমন মিল নেই। যদি মশারা আইডেন্টিকাল যমজদের কোনো একজনকে কামড়াতে পছন্দ করে, দেখা গেছে তারা অন্যজনকেও কামড়ায়। কিন্তু নন আইডেন্টিকালদের ক্ষেত্রে এই ধরণের কোনো মিল পাওয়া যায় না। নতুন এই গবেষণা মশাদের সঙ্গে মানুষের সম্পর্কের বিবর্তনের নতুন এক দিক নির্দেশ করেছে। আশা করা হচ্ছে মশা নিয়ন্ত্রণে এই গবেষণা নতুন পথ দেখাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা