,

ভূমিকম্পের কবলে তারকারা

news-image

স্মরণকালের ইতিহাসে দেশের সবচাইতে বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত হলো শনিবার দুপুর ১২টার পর। বাংলাদেশ ছাড়াও ভূমিকম্পটি আঘাত হেনেছে নেপাল ও ভারতে। কয়েক দফা ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে।

প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করেন। তাদের কেউ নিজেরাই হয়েছেন ভূমিকম্পের শিকার। কেউ আবার তৎক্ষনাত কিছু না বুঝলেও পরে অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকদের জন্য তারকাদের নির্বাচিত কয়েকটি ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে-

কনকচাঁপা, কণ্ঠশিল্পী
আলহামদুলিল্লাহ ..এখনও বেঁচে আছি…..

নিপুন, অভিনেত্রী
শুটিং, শুটিং, শুটিং। হঠাৎ দেখলাম আমার গাড়ি নাচানাচি করছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি? পরে বুঝলাম সারা দেশে ভূমিকম্প আঘাত এনেছে।

মৌসুমি হামিদ, অভিনেত্রী
মেকআপ নিচ্ছি। হঠাৎ করে মাথাটা ঘুরছে মনে হচ্ছে। এরপর অনুভব করলাম পুরো ঘরটা নড়ছে। সামনে পুকুর ছিল। পানি যেভাবে উথাল-পাতাল শুরু করল তা দেখে আসলেই ভয় পেয়েছি।

ইরেশ যাকের, অভিনেতা
সাকিবরা, সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজকেও ভূমিকম্প হচ্ছে

মৌসুমী নাগ, অভিনেত্রী
ভূমিকম্প…

সাবিলা নূর, অভিনেত্রী
বেঁচে তাহলে আছি…

বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী
এইমাত্র ভূমিকম্প অনুভব করছি। আমাদের বাসার সবকিছু কেঁপে উঠছে।

আরিফিন শুভ, অভিনেতা
দেহ মন পৃথিবী সবই নড়ে ওঠলো…

নাজনীন আক্তার হ্যাপি, অভিনেত্রী
ভূমিকম্প কখন হল? তাও নাকি অনেক বেশি! ধুর আমি টের পেলাম না কেন?? মিস হয়ে গেল!

আনজাম মাসুদ, নির্মাতা
মহান আল্লাহর প্রতি অশেষ শোকরিয়া বাংলাদেশের কোন ক্ষতি হয়নি।

নুসরাত ফারিয়া, অভিনেত্রী
সারাদেশে ভূমিকম্প হচ্ছে। দয়া করে নিরাপদে থাকুন।

পান্থ কানাই, কণ্ঠশিল্পী
আমাকে ভালোই ঝাঁকাচ্ছে। ওরে বাবা একটু আগে আরেকবার ফিডব্যাক ঝাকানি দিল… আমি আগেই বলছিলাম, পাকিস্তানরে এভাবে চুবানি খাওয়ানোটা ঠিক হয়নি… বর্ডা লাগসে… দুরু বদদোয়া লাগছে!

প্রসূন আজাদ, অভিনেত্রী
জীবনে প্রথমবার এতো বেশিক্ষণ ভূমিকম্প অনুভব করলাম। আজকেই হয়তো কেউ ফতোয়া দিয়ে বসবে এই ভূমিকম্প মেয়েদের দোষের জন্য হয়েছে! তারা পর্দাসীন হয়ে চলে না বলে দেশে ভূমিকম্প হচ্ছে!

সাজু খাদেম, অভিনেতা
অলস বিবাহিত লোকদের জন্য সুখবর, মাত্রই বিশাল ভূমিকম্প হয়ে গেলো!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা